সীমান্তে ফের গোলাবর্ষন শুরু পাকসেনার, পালটা জবাব ভারতের
শ্রীনগরঃ সকাল থেকে সীমান্তে ফের শুরু গোলাবর্ষন। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে ফের গোলাবর্ষন পাকসেনার। ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে এই হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। ভারী অস্ত্রের সাহায্যে হেভি শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা।
যদিও পাকিস্তানকে খোলা হাতে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা সীমান্তে। ইতিমধ্যে এলওসি সংলগ্ন সমস্ত ভারতীয় সেনা ছাউনিকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনার সমস্ত প্রভোকেশনকে কড়া ভাষায় জবাব দেওয়ার জন্যে বলা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের মাটিতে এয়ারস্ট্রাইক চালানোর পর থেকে লাগাতার এলওসিতে গোলাবর্ষন চালাচ্ছে পাকিস্তান সেনা। সীমান্তের সংলগ্ন ৫৫টি পোস্ট টার্গেট করে শেলিং পাকসেনার। গোটা রাত ধরে ভারী গোলাবর্ষন চালিয়েছে পাকিস্তান সেনা। যদিও পালটা জবাব হিসাবে ভারতীয় সেনাবাহিনীও ভারী অস্ত্র ব্যবহার করছে। ভারতের পালটা প্রত্যাঘাতে রাতেই পাকিস্তান সেনার পাঁচটি ঘাঁটি গুঁড়িয়ে যায়। শুধু তাই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। বেশ কিছু পাকিস্তানের সাধারণ মানুষেরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এরপর কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শেলিং শুরু করেছে পাকিস্তান সেনা।

যদিও এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি হতাহতেরও কোনও খবর নেই বলে জানা গিয়েছে। যদিও সতর্কতা হিসাবে সীমান্তে সমস্ত বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
The post সীমান্তে ফের গোলাবর্ষন শুরু পাকসেনার, পালটা জবাব ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2VmODTO
via IFTTT
Comments
Post a Comment