জরুরি বৈঠকের জন্য মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এলেন মোদী
নয়াদিল্লি: ক্রমশই পারজ চড়ছে৷ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ১২ দিনের মধ্যে পাকিস্তানকে এয়ারস্ট্রাইকের মধ্যে কড়া জবাব দেয় ভারতের বায়ুসেনা৷ এর ২৪ ঘন্টার মধ্যে পের ভারতীয় সেনা গুঁড়িয়ে দেয় বহু পাক সেনা ক্যাম্প৷ এয়ারস্ট্রাইকের পরই একের পর এক বৈঠক শুরু করে পাকিস্তান৷ অন্যদিকে ভারতের তিন সেনাপ্রধান যে পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও বার্তা দেয়৷
মঙ্গলবার গুজরাতের কচ্ছে একটি পাক ড্রোন ঢুকে পড়লে তাকে গুলি করে নামানো হয়৷ আবার বুধবার সকালে পাক বিমান এফ-১৬ ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে৷ যদিও তাদের ছক বানচাল হয়ে যায় ভারতীয় বায়ুসেনার তৎপরতায়৷ যুদ্ধের এই আবহে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভারতের বেশ কিছু বিমানবন্দরের উড়ান৷
এই পরিস্থিতিতে জানা যায়, নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই অনুষ্ঠান মাঝপথে ছেড়েই একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য বেরিয়ে আসতে হয়৷ একটি উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হয় বলে জানা যায়৷
প্রসঙ্গত, বুধবার সকালেই তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকে হাজির হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ডেকে পাঠানো হয় সিআরপিএফ, বিএসএফের ডিজিকে৷ জাতীয় নিরাপত্তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানা যায়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও৷
The post জরুরি বৈঠকের জন্য মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এলেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EBct94
via IFTTT
Comments
Post a Comment