যুদ্ধের প্রস্তুতিতে সেনার থেকেও এগিয়ে সংঘ, বলেছিলেন মোহন ভগবত

মুজফফরপুর: যে কোনও সময়ে দেশের জন্য লড়াই করতে তৈরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্য তথা সেবকেরা। এর প্রস্তুতি নিতে মাত্র তিন দিন সময় লাগবে সেবকদের।

নিজেদের সংগঠনের গুরুত্ব ওবং ক্ষমতা প্রদর্শন করতে এমনই দাবি করেছিলেন সংঘ প্রধান মোহন ভগবত। সার্বিক যুদ্ধের প্রস্তুতি নিতে ভারতীয় সেনার মাস খানেক সময় লাগে বলে দাবি জানিয়েছিলেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের মুজফফরপুরে ছয় দিনের সফরে গিয়েছিলেন মোহন ভগবত। ওই বছরের ১১ ফেব্রুয়ারি তাঁর সফরের অন্তিম দিনে জেলা স্কুল গ্রাউন্ডে বক্তব্য রাখেন সংঘ প্রধান। সেখানে মোহন ভগবত বলেন, “দেশের জন্য শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিতে সংঘ সেবকদের মাত্র তিন দিন লাগবে। আমাদের সংগঠনের সেই ক্ষমতা রয়েছে।” সেই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হলে সংঘের সেবকেরা লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে নামবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- “যুদ্ধের প্রস্তুতিতে আর্মির থেকেও এগিয়ে RSS”

নিজের বক্তব্য রাখার সময় তিনি আরও বলেছিলেন যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সেনা বাহিনীর সদস্য নয়। একইসঙ্গে তিনি আরও জানান যে তাঁদের সংগঠন আধা সেনাও নয়। “কিন্তু, সংঘ সেবকদের নিয়মানুবর্তিতা সেনাবাহিনীর সদস্যদের মতোই। দেশের জন্য আমাদের সেবকেরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত,” বলে দাবি করেছিলেন মোহন ভগবত। সেবকদের উৎসাহিত করতে সংঘ প্রধান বলেন, “ব্যক্তিগত জীবনে, পরিবারের কাছে এবং সমাজে ভালো কাজের জন্য নজির গড়ে রাখতে হবে।”

গত কয়েকদিন ধরে পড়শি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও শীতল হয়েছে। তৈরি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি। সংঘ সেবক এবং কেন্দ্রের শাসক বিজেপির অনেকেই যুদ্ধের পক্ষে আওয়াজ তুলেছে। পাশাপাশি আবার অনেকে এমন দাবিও করেছে যে ভারতীয় সেনাবাহিনীর হয়ে কেন লড়াই করতে যাচ্ছে না সংঘ সেবকেরা। পালটা জবাব দিতে আসরে নেমেছে সংঘ। এক বছর আগে সংঘ প্রধানের সেই বক্তব্য তুলে ধরছে সেবকেরা।

The post যুদ্ধের প্রস্তুতিতে সেনার থেকেও এগিয়ে সংঘ, বলেছিলেন মোহন ভগবত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XpQOIl
via IFTTT

Comments