ভারত পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে বাড়ান হল নিরাপত্তা
স্টাফ রিপোর্টার, কলকাতা: ভারত-পাক উত্তেজনায় দেশের সব বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাদ যায়নি কলকাতা বিমানবন্দরও৷ মঙ্গলবার থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরকে৷
বিমানবন্দর সূত্রে খবর, এলাকায় নাকা চেকিং করে সমস্ত গাড়ি পরীক্ষা করছে সিআইএসএফের জওয়ানরা। সাদা পোশাকে চলছে নজরদারি৷ দফায় দফায় চলছে তল্লাশি। পাশাপাশি সতর্ক রয়েছে বোম স্কোয়াডও। প্রত্যেক যাত্রীকে তল্লাশি করার পরই ঢুকতে দেওয়া হচ্ছে বিমানবন্দরের ভিতরে৷ বিশেষ করে যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ ভালকরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷
কোনও যাত্রীকে সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কলকাতায় যে সব যাত্রী আসছে কড়া চেকিংয়ের পর তারা বিমানবন্দর থেকে বের হতে পারছে৷ প্রস্তুত রাখা হয়েছে কুইক রেন্সপন্স টিম৷ বিমানবন্দরে বাইরে নজরদারি করছে পুলিশ৷ সন্দেহজনকভাবে কেউ ঘোরাঘুরি করলেই তাকে জেরা করা হচ্ছে৷ নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না পুলিশ ও সিআইএসএফের জওয়ানরা৷
অন্যদিকে দেশের পশ্চিম সীমান্তে বেশ কিছু বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের উড়ান বন্ধ করেছে ভারত৷ জম্মু, শ্রীনগর, লে এবং অমৃতসর, দেরাদুন, পঠানকোট, ধর্মশালা বিমানবন্দরসহ ১০ টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে৷ এছাড়া পাকিস্তানও সে দেশের লাহোর মুলতান, ফয়সলাবাদ, শিয়ালকোট অবং ইসলামাবাদের বিমানবন্দর বন্ধ করেছে৷
The post ভারত পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে বাড়ান হল নিরাপত্তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2VqeNVT
via IFTTT
Comments
Post a Comment