আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষরওলা নতুন ১০০টাকার নোট
মু্ম্বই: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ১০০টাকার নোট শীঘ্রই বাজারে আসনে৷ ওই নতুন সিরিজের ১০০ টাকায় থাকবে বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর৷ মঙ্গলবার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানান হয়েছে মহাত্না গান্ধীর ছবি থাকা এই নতুন সিরিজের ১০০টাকার নোট-এ শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকবে৷
এই নতুন নোটগুলির নকশা সব ক্ষেত্রেই বাজারে চালু আগের সিরিজের নোটগুলির মতোই৷
নতুন ১০০টাকার নোটগুলি বাজারে এলেও রিজার্ভ ব্যাংকের আগের ইস্যু করা ১০০টাকার নোটগুলি বাজারে লেনদেনের জন্য চালু থাকবে বলে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানান হয়েছে৷
The post আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষরওলা নতুন ১০০টাকার নোট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TcgsB5
via IFTTT
Comments
Post a Comment