অর্থের লোভে দেশের জার্সি ছেড়ে কাউন্টিতে তারকা ক্রিকেটার
লন্ডন: কেরিয়ারে মাত্র ১০টি টেস্ট খেলে দেশের জার্সি গায়ে বিশ্বক্রিকেটে আদায় করে নিয়েছিলেন আলাদা পরিচিতি। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছিলেন। স্বীকৃতিস্বরূপ আইসিসি’র বোলারদের ক্রমতালিকায় সম্প্রতি প্রথম ২০তে ঢুকে পড়েছিলেন প্রোটিয়া পেসার ডুয়েন অলিভিয়ের। কিন্তু অর্থ বড় বালাই। তাই দেশের জার্সি গায়ে ডানা মেলার আগেই বেশি অর্থের তাগিদে পাকাপাকি কাউন্টি ক্রিকেটে চুক্তিবদ্ধ হলেন ডুয়েন অলিভিয়ের।
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের সঙ্গে তিন বছরের ‘কোলপ্যাক’ চুক্তি করে ফেলেছেন অলিভিয়ের। যার ফলে তিনি এখন আর দেশের ক্রিকেটার নন, এমনকি দেশের জার্সি গায়ে মাঠে নামতে তাঁর কোনও বাধ্যবাধকতা রইল না তাঁর। কেরিয়ারের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কাউন্টিতে পুরোদস্তুর মনোযোগের কারণ হিসেবে বেশি অর্থ উপার্জনের বিষয়টিকেই প্রাধান্য দিয়েছেন।

ইয়র্কশায়ারের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে বছর ছাব্বিশের এই ক্রিকেটার জানান, ‘সিদ্ধান্তটা গ্রহণ করা অত্যন্ত কঠিন ছিল। দেশের জার্সি গায়ে আর কোনওদিন আন্তর্জাতিক ম্যাচ খেলবো কিনা, নিশ্চয়তা নেই। তবে ইয়র্কশায়ারের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারিনি।’ উল্লেখ্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বেশি অর্থ উপার্জনের তাগিদে আগেই দুই প্রোটিয়া ক্রিকেটার কাউন্টি ক্লাবের হয়ে কোলপ্যাক চুক্তি স্বাক্ষর করেন। রাইলি রুসো এবং কাইল অ্যাবটের পথ অনুসরণ করে এবার পাকাপাকি কাউন্টির পথে এই দক্ষিণ আফ্রিকান পেসার।

তবে দেশের স্বার্থ ভুলে ক্রিকেটারদের অর্থ উপার্জনের এই তাগিদ যথেষ্টই উদ্বেগের। কেবল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নয়, বাকি ক্রিকেট খেলিয়ে দেশের জন্যও এই ঘটনা হুমকির মতোই। এক্ষেত্রে পিছিয়ে নেই ক্যারিবিয়ান ক্রিকেটাররাও। দেশের আগে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে আগ্রহী থাকেন তারা। সবমিলিয়ে অলিভিয়েরের ঘটনা আরও একবার ভাবাতে বাধ্য করবে সেদেশের ক্রিকেট বোর্ডকে।
The post অর্থের লোভে দেশের জার্সি ছেড়ে কাউন্টিতে তারকা ক্রিকেটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2tFPPGk
via IFTTT
Comments
Post a Comment