পাচনের দাওয়াইতেই হবে ৪২-এ ৪২: অনুব্রত মণ্ডল
স্টাফ রিপোর্টার, বারাসত: ভারত জয়ে ৪২-এ ৪২-এর নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে৷ সৌজন্যে অবশ্যই পাচন দাওয়াই৷ জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল৷
বৃহস্পতিবার বারাসাত বিশেষ আদালতে একটি মামলার জন্য এসেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল৷ সেখানেই লাল মাটির দেশের কেষ্ট দাবি করেন, আসন্ন লোকসহায় বিজেপি ১০০টির বেশি আসন পাবে না৷ মোদীকে মুখ্যমন্ত্রীর দেওয়া ম্যাডিবাবুর সুরে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীকে ‘পাগল’বলেও আখ্যা দেন তিনি৷
আরও পড়ুন: অর্পিতা ঘোষকে প্রার্থী চায় না জেলা তৃণমূলের একাংশ, শুরু কোন্দল
ভোট ঘিরে নানা সমীকরণের আভাস৷ তবে বাংলায় বিরোধী জোটের ঐক্য নয়, এক্ষেত্রে কোর কমিটির বৈঠক থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর ঘোষণা, সিপিএম-কংগ্রেস ও বিজেপি ভাই ভাই৷ তারা কি করছে ভেবে লাভ নেই৷ তৃণমূল লড়বে বাংলার ৪২টি আসনেই৷ নির্দেশ বাস্তবায়ণের জন্য দলের জেলা সভাপপতিদের নির্দেশও দিওয়া হয়েছে৷
এই প্রেক্ষাপটে দলের ডাকসাইটে নেতার গলায় পাচনের দাওয়াই৷ জেলা দু’টি সহ বাংলার সব আসনেই তৃণমূল প্রার্থীরা জিতবেন বলে জোড় গলায় দাবি করেন অনুব্রত৷ এছাড়া বিজেপি নেত্রী ভারতী ঘোষ সমন্ধেও এদিন সরব ছিলেন অনুব্রত৷ গেরুয়া শিবিরের নেতারা এবার রাজ্যবাসীর হাতে মার খেতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি৷
The post পাচনের দাওয়াইতেই হবে ৪২-এ ৪২: অনুব্রত মণ্ডল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EiTqPl
via IFTTT
Comments
Post a Comment