পাকিস্তান সীমান্তের শিল্পক্ষেত্রে যুদ্ধকালীন সতর্কতা

নয়াদিল্লি: বিমানবন্দরের পাশাপাশি পাকিস্তান সীমান্তের শিল্পক্ষেত্রে যু্দ্ধকালীন সতর্কতা নেওয়া হচ্ছে৷ বিশেষত পাকিস্তানের সীমান্তরাজ্যগুলি সেখানে একেবারে যুদ্ধকালীন জরুরি অবস্থা হয়েছে ৷

এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর জামনগর রিয়াইনারি, ভাতিন্দার এইচপিসিএল – মিত্তাল রিফাইনারি , নারায়ণ এনার্জি ভাদিনার ফেসেলিটি, পানিপথে ইন্ডিয়ান অয়েল, মথুরা অ্যান্ড কোয়ালি রিফাইনারিস অবস্থিত রয়েছে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যে৷

তবে এখনও সরকারি ভাবে সেই রকম কোনও নির্দেশ আসেনি বলে জানিয়েছে এনটিপিসি৷ কারণ রাজস্থানের অন্তায় এবং গুজরাতের কাওয়াজ ঝানর-গান্ধার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এনটিপিসি-র৷

খালি করা হচ্ছে ভারতের বেশিরভাগ বিমানবন্দর৷ লেহ্, জ্মমু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ধর্মশালা, চন্ডীগড়, দেরাদুনসহ মোট ১০ বিমানবন্দরে উড়ান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
পাঞ্জাব, গুজরাত মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে হাই আলার্ড জারি করা হয়েছে এবং সীমান্তের জেলায় বসবাসকারীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হচ্ছে৷

The post পাকিস্তান সীমান্তের শিল্পক্ষেত্রে যুদ্ধকালীন সতর্কতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2tH8xNv
via IFTTT

Comments