পাকিস্তানি জেট ভারতের আকাশসীমা লঙ্ঘন করায় দুর্বল টাকা ও শেয়ার বাজার
মুম্বই: পাকিস্তানী যুদ্ধবিমান ভারতের আকাশসীমা লঙ্ঘণ করার টেনে নামাল শেয়ারবাজারকে ৷ পাশাপাশি এদিন দুর্বল হয়ে পড়ে টাকাও৷
গতকাল শেয়ারসূচক ছিল নিম্নমুখী৷ কিন্তু বুধবার দিনের শুরুতে ভারতীয় শেয়ারবাজারের যা অবস্থা ভাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উল্টে যায়৷ কারণ সংবাদ সংস্থা খবরে জানায় পাকিস্তানী জেট ভারতের আকাশসীমা পথ লঙ্ঘণ করে জম্মু কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে৷ ওই রিপোর্ট আরও জানান হয়েছে শ্রীনগর জম্মু এবং লেহতে বিমানবন্দরে যাত্রীবাহী উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছ৷ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারের সূচকও নামতে থাকে৷

যেখানে বাজার খোলার পর ইতিবাচক মনোভাবের জেরে সেনসেক্স ৩৯৭ পয়েন্ট উঠে ৩৬,৩৭১.১১ পয়েন্টে পৌঁছয়৷ সেখানে নিফটি বেশ কিছুটা উঠে পৌঁছয় ১০,৯৩৯.৭০ পয়েন্টে৷ বেলা বাড়ার পরে এক সময় নিফটি কমে নেমে আসে ১০,৭৫১.২০ পয়েন্ট৷ অন্যদিকে সেনসেক্স নেমে এসেছিল ৩৫,৭৩৫.৩৩ ৷ গতদিন বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫৯৭৩.৭১ পয়েন্টে এবং ১০৮৩৫.৩০ পয়েন্ট৷

দুপুরের দিকে আন্তর্জাতিক বাজারে ক্রমশ দুর্বল হয়ে যায় টাকার দাম ফলে ডলারের বিনিময় মূল্য গিয়ে দাঁড়ায় ৭১.২৯ টাকা৷ যদিও সকালের দিকে ডলারের বিনিময় মূল্য ছিল ৭০.৯৪ টাকা৷ যেখানে মঙ্গলবার দিনের শেষে ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম ছিল ৭১.০৭ টাকা৷ তবে এইদিন বাজারে কিছু ব্যাংকের শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে৷
The post পাকিস্তানি জেট ভারতের আকাশসীমা লঙ্ঘন করায় দুর্বল টাকা ও শেয়ার বাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XupacS
via IFTTT
Comments
Post a Comment