ছেলের জন্যে গর্ব হচ্ছে: বলছেন অভিনন্দনের বাবা
নয়াদিল্লিঃ পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান F-16কে তাড়া করতে গিয়ে পাকিস্তানের হাতে গিয়ে পড়েছে বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার। পাকিস্তান সেনার হাতে পড়েও যেভাবে দক্ষতার সঙ্গে কথা বলছেন তাতে ভারতের এই বীর সন্তানের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।
শুধু দেশবাসীই নয়, ছেলের জন্যে গর্বিত তাঁর বাবাও। ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দনের বাবাও প্রাক্তন বায়ুসেনা অফিসার। ছেলে তাদের হাতে ধরা পড়ার পর প্রাক্তন এই বায়ুসেনা অফিসারের দাবি, ‘ছেলের জন্য গর্ব হচ্ছে।’ তাঁর কথায়, ‘অভি বেঁচে আছে, সাহসিকতার সঙ্গে কথা বলছে। ও একজন সত্যিই সাহসী সেনা।’

অভিনন্দনের বাবাও অবসরপ্রাপ্ত ভারতীয় বায়ুসেনার অফিসার। অবসরপ্রাপ্ত এয়ার মার্শল আশাবাদী যে তাঁর ছেলে নিরাপদে এবং সুরক্ষিতভাবেই ফিরে আসবেন। পাকিস্তান সংযত আচরণ দেখাবে বলেই আশাবাদী তিনি।
প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের মাটিতে ভেঙে পড়েছে ভারতের যুদ্ধবিমান মিগ ২১। বিমানে থাকা উইং কম্যান্ডার অভিনন্দন এই মুহূর্তে পাকসেনার হেফাজতে রয়েছে। বারবার অভিনন্দনের ভিডিও প্রকাশ করে পাকিস্তান জানাচ্ছে যে সে ভালো আছে তাদের হেফাজতে। ভারতও স্বীকার করেছে যে তাদেরও এক সেনা অফিসার অ্যাকশনের সময় নিখোঁজ হয়েছেন। তাঁকে ফিরিয়ে আনতেও তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।
The post ছেলের জন্যে গর্ব হচ্ছে: বলছেন অভিনন্দনের বাবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T3WIQQ
via IFTTT
Comments
Post a Comment