বিপুল পরিমাণ বেআইনি মদ সহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: বাজারে ব্যাগের ভিতর সবজি ও মাছের আড়ালে চলছে অবৈধভাবে দেশি মদ পাচার৷ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ অভিযান চালায়৷ গ্রেফতার করে দুই ব্যক্তিকে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম সুবল সাহা (৫১) ও সামসুর আলি (৪০)৷ একজন ২২ নং ওয়ার্ড অরবিনদু নগরের বাসিন্দা৷ অপরজন সেনপাড়ার বাসিন্দা৷ ধৃত দুই ব্যক্তিকে বুধবার আদালতে তোলে কোতোয়ালী থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে তারা এতো বিপুল পরিমাণ মদ কোথা থেকে নিয়ে এল৷ কোথাই বা নিয়ে যাচ্ছিল৷ তারা এই মদ কে বা কার থেকে নিয়ে এসেছে৷

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে রেখে এলাকায় চালু হল মদের দোকান। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। লোকালয়ে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন স্থানীয় মহিলারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগরের ঘটনা। মদের দোকানে তালা ঝুলিয়ে মহিলাদের চলল বিক্ষোভ৷ এর পাশাপাশি এলাকায় বেশকিছু বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয় সেই বাড়িগুলিতেও অভিযান চালায় এই প্রমীলা বাহিনীর সদস্যারা।
জলপাইগুড়ি মোহিত নগর এলাকায় স্থানীয় বাসিন্দা রবি দে সরকার নামক এক ব্যক্তি সরকারি লাইসেন্স নিয়ে মঙ্গলবার থেকে একটি মদের দোকান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি এখানে এই মদের দোকান চালাতে দেওয়া যাবে না। তাহলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। এমনকি প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই নিজেরাই এই মদের দোকানের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হলেন তাঁরা।
মদের দোকানের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দেন ওই মহিলা সদস্যারা। এছাড়াও এলাকার বেশকিছু বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয় সেই বাড়িগুলিতেও অভিযান চালায় মহিলারা। উদ্ধার করে প্রচুর মদ। তাদের দাবি প্রশাসকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই নিজেরাই এই মদের ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করল।

মদের দোকানের মালিক রবি দে সরকার বলেন, সরকার আমাকে লাইসেন্স দিয়েছে তাই আমি ব্যবসা শুরু করেছি। সরকার লাইসেন্স নিয়ে আমাকে এখানে ব্যবসা করতে না বলে তাহলে আমি বন্ধ করে দেব। কিন্তু মহিলারা এসে আমার দোকান জোর করে বন্ধ করে দিল। এটা ঠিক নয়। স্থানীয় বাসিন্দা মৌসুমি দাস জানান, এই মদের দোকান এখানে হলে আমরা মহিলারা এখান দিয়ে চলাচল করেতে পারব না। এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে।
The post বিপুল পরিমাণ বেআইনি মদ সহ গ্রেফতার ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UbL6rd
via IFTTT
Comments
Post a Comment