যুদ্ধ হলে নরেন্দ্র মোদী বা আমার কিছুই করার থাকবে না: ইমরান
ইসলামাবাদ: যুদ্ধের আবহে পরিস্থিতি উত্তপ্ত৷ পুলওয়ামাজঙ্গি হামলার পর থেকেই গুমোট আবহাওয়া৷ মঙ্গলবার পাক অধিকৃত বালাকোটে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানকে জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ পাকিস্তানও সীমান্তে লাগাতার গোলাবর্ষণ করতে থাকে৷ যদিও তারও জবাব দিয়ে চলেছে সেনা-জওয়ানরা৷
বুধবার পাক বিমান এফ-১৬ ভারতের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করে৷ তবে ভারতীয় বায়ুসেনার তৎপরতায় সেই বিমানটি ধ্বংস হয় বলে জানা যায়৷ এরপরেই দুই দেশ তাদের বেশিরভাগ বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখে৷ এমতাবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার বার্তা আসে বলে জানা যায়৷
এএনআই সূত্রে খবর, পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, সন্ত্রাসবাদ নিয়ে ভারত আলোচনায় বসতে চাইলে তারা প্রস্তুত৷ দুই পক্ষ বসে আলোচনা করাই শ্রেয়৷ কারণ যুদ্ধ শুরু হলে দুই দেশের কোনও প্রধানমন্ত্রীর হাতেই আর পরস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ থাকবে না৷ ইমরান খান আরও বলেন, যারা যুদ্ধ শুরু করে তারা নিজেরাও জানে না কোথায় গিয়ে থামতে হবে৷ আর তাই আলোচনার পথকেই সমাধানের পথ হিসেবে মনে করছেন ইমরান খান৷

যদিও বিভিন্ন মহলের মতে, ভারতীয় সেনার ক্ষমতা এবং বিভিন্ন দেশের ভারতকে সমর্থনে ক্রমশই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের৷ এবং এই অবস্থা থেকে মুক্তি পেতে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যাচ্ছে৷ পাশাপাশি ভারতের সামরিক শক্তির কাছে পেরে ওঠা যে বেশ কঠিন তাও টের পেয়েছে এই প্রতিবেশী রাষ্ট্র৷ আর তাই যুদ্ধের পরিস্থিতি এড়াতে এখন আলোচনার পথকে আশ্রয় করতে চাইছে তারা৷

প্রসঙ্গত, বুধবারই ইমরান খান পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসেন বলে জানা যায়৷ ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে৷ যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলে বলে সূত্রের খবর৷ তবে এর আগেই মোশারফ জানান, পাকিস্তান যদি একটি পরমাণু বোমা হামলা করে, তাহলে প্রতিবেশী দেশ ২০টি পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে৷
The post যুদ্ধ হলে নরেন্দ্র মোদী বা আমার কিছুই করার থাকবে না: ইমরান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BWnTCj
via IFTTT
Comments
Post a Comment