বাজেট 2019: মোদীর আমলে প্রত্যক্ষ কর বেড়ে ১২ লক্ষ কোটি

নয়াদিল্লি: মোদী সরকারের আমলে বেড়েছে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ৷ অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় ঘোষণা ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ তিনি জানান, ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে ট্যাক্স আদায়ের পরিমাণ ছিল ৬.৩৮ লক্ষ কোটি টাকা৷ সেখানে গত পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা৷

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রথম থেকেই জোর দিয়েছে মোদী সরকার৷ সহজ করা হয়েছে কর দেওয়ার পদ্ধতি৷ এতেই কাজ হয়েছে বলে দাবি পিযুষ গোয়েলের৷ এদিন বাজেট বক্তৃতায় তিনি জানান, প্রত্যক্ষ করদাতায় হার ক্রমশ বাড়ছে৷ ২০১৮-১৯ অর্থ বছরে দেশে প্রত্যক্ষ করদাতার সংখ্যা ৬.৮৫ কোটি টাকা৷

বাজেট পেশের সময় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে বলেন, গতবছর কোনও স্ক্রুটিনি ছাড়াই প্রায় ৯৯.৫৪ শতাংশ আইটি রিটার্ন সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়েছে৷ মন্ত্রীর কথায়, ‘‘প্রত্যকরের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে৷ কম্পিউটারাইড করা হয়েছে কর সংগ্রহের বিষয়টি৷ সচেতন করা হয়েছে দেশবাসীকে৷ যার পরিনাম প্রত্যক্ষ করদাতার সংখ্যা বৃদ্ধি৷’’

আরও পড়ুন: Budget 2019: ‘গোমাতাদের সম্মানে’ বিশেষ ঘোষণা মোদী সরকারের

অর্থনীতির উন্নতিতে কর কাঠামোর সংস্কার করেছে মোদী সরকার৷ লাগু হয়েছে জিএসটি৷ বিরোধীদের দাবি জিএসটি লাগুর ফলে ক্ষতি হয়েছে দেশের ছোট ব্যবসায়ীদের৷ ভারতীয় অর্থনীতি বিপন্ন৷

বিরোধীদের দাবি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পীযুষ গোয়েল৷ বাজেট পেশের সময় তিনি জানিয়েছেন, ‘‘জিএসটি লাগু দেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী সংস্কার৷ ৫ লক্ষ টাকার কম বাৎসরিক রির্টান সম্পন্ন ব্যবসা এখন জিএসটি মাধ্যমে কর কাঠামোর অন্তর্ভুক্ত৷ কিন্তু তাদের কর দিতে হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে৷’’ মন্ত্রীর আশা জানুয়ারিতে জিএসটি আদায় এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷

The post বাজেট 2019: মোদীর আমলে প্রত্যক্ষ কর বেড়ে ১২ লক্ষ কোটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TqzYXg
via IFTTT

Comments