সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বললেন, সুস্থভাবেই তদন্ত হওয়া প্রয়োজন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জানান, সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খুবই ভাল নির্দেশ। লক্ষ লক্ষ মানুষের টাকা লুটে নেওয়া হয়েছে। এই বিষয়ে কেন চুপ মমতা বন্দ্যোপাধ্যায়?’
তিনি আরও বলেন, মোদী, অমিত শাহ, যোগীর সভায় মানুষের ভিড় দেখে ভয় পেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর সমর্থকদের দুর্নীতিগ্রস্ত বলেও মনে করেন তিনি।
দেশের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘এই জয় তৃণমূলের আন্দোলনের নৈতিক জয়৷’
সারদাকাণ্ডের তদন্তে সহায়তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার৷ এই অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামল করে সিবিআই৷ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের স্পেশাল বেঞ্চ নির্দেশ দেয় সিবিআইয়ের মুখোমুখি হতেই হবে রাজীব কুমারকে, তবে আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ মামলায় পরবর্তী শুনানি চলতি মাসের ২৮ তারিখ৷
এই নির্দেশ আসার পরই ধর্না মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হযন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এই জয় তৃণমূলের নয়, এই জয় সংবিধানের জয়৷ গণতন্ত্রের জয়, মানুষের জয়৷’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘সিবিআই বাংলা থেকে কাউকে গ্রেফতার করলেই ওডিশায় নিয়ে যাচ্ছে৷ এটা চলতে পারে না৷’’ কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেন মমতা৷
The post সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G8RIn3
via IFTTT
Comments
Post a Comment