চিনে ৮০ হাজার গাধা পাঠাচ্ছে পাকিস্তান
ইসলামাবাদ: গাধায় ভরে গিয়েছে পাকিস্তানে৷ এবার চিনে রফতানির ভাবনা৷ ভেঙে পড়া অর্থনীতিকে পথে আনতে চিনকে গাধা রফতানির সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে ইমরান খানের সরকার৷ বিনিময়ে প্রচুর বিদেশি মুদ্রা ঘরে এনে কোষাগার ভরাতে চায় পাকিস্তান৷

গাধার সংখ্যার নিরিখে পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ৷ পাকিস্তানের গাধা কিনতে আগ্রহ দেখিয়েছে একটি চিনা কোম্পানি৷ এই গাধা তারা কৃষিকাজে ব্যবহার করবে৷ চিনা কোম্পানি যখন এই প্রস্তাবটি দেয় সেটি সঙ্গে সঙ্গে লুফে নেয় ইমরান খানের সরকার৷ গাধা রফতানির মাধ্যমে বাণিজ্যের নতুন দিক খুলে গেল পাকিস্তানের কাছে৷ হিসেব কষে তারা দেখেছে গাধা রফতানি করে বিপুল পরিমাণে ডলার দেশের রাজকোষে জমা পড়বে৷ তাতে কিছুটা হলেও হাল ফিরবে দেশের অর্থনীতির৷
ইমরান খান প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ওই চিনা কোম্পানি কৃষিকাজে গাধা ব্যবহারের আগ্রহ দেখিয়েছে যা পাকিস্তানে প্রথম৷ পরিকল্পনা অনুযায়ী, বিদেশি বিনিয়োগের মাধ্যমে দু’টি গাধা ভিত্তিক ফার্ম তৈরি করা হবে৷ এর জন্য প্রথম তিন বছরে পাকিস্তান চিনকে ৮০ হাজার গাধা রফতানি করবে৷ জিও নিউজ জানিয়েছে, চিনা কোম্পানি এর জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে৷

চিনে গাধার কদর মারাত্মক৷ ট্র্যাডিশনাল চিনা মেডিসিন উৎপাদনে গাধার চামড়া ব্যবহার করা হয়৷ গিলাটিন তৈরি হয় গাধার চামড়া দিয়ে৷ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গিলাটিন প্রয়োগ করা হয়৷ কিছুদিন আগে পাকিস্তান চিনকে গাড়ি ও চুল রফতানি করেছিল৷ এবার গাধা রফতানি করতে চলেছে৷ যা দেখে অনেকেই বলছে, সন্ত্রাসবাদকে সমর্থন করায় আগেই মার্কিন অনুদান বন্ধ হয়েছে পাকিস্তানের৷ তাই গাধা, চুল ও গাড়ি বিক্রি করে আর্থিক ঘাটতি পূরণের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷
The post চিনে ৮০ হাজার গাধা পাঠাচ্ছে পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UCfw5I
via IFTTT
Comments
Post a Comment