ত্রিপুরার মহারাজার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা
আগরতলা: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উপজাতিদের নিয়ে আন্দোলনের জের। বিপাকে পড়লেন ত্রিপুরার বর্তমান রাজা( যদিও রাজতন্ত্র শেষ) প্রদ্যোৎ কিশোর দেববর্মা। অভিযোগ, গত ৩০ জানুয়ারি তাঁর নিজের রাজ্যেই উপজাতিদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলেই বাই বাই ইন্ডিয়া স্লোগান দেওয়া হয়েছিল।
সেই ভিডিও ক্লিপিংসকে ভিত্তি করে পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ত্রিপুরা উত্তপ্ত। গত ৮ জানুয়রি সেখানে গুলি চলে। তাতে জখম হয় কয়েকজন। এরপর থেকেই বিজেপি শাসিত রাজ্যে সরকারে জোট শরিক উপজাতি সংগঠনগুলি ফুঁসছে। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। যিনি কংগ্রেস নেতা।

বিস্তারিত আসছে
The post ত্রিপুরার মহারাজার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Gapfx1
via IFTTT
Comments
Post a Comment