কাব্যিক নাকি মস্তানি কোন সুরে গাঁথবেন নিজের প্রেমিকাকে
ফেব্রুয়ারি মানেই প্রেম দিবসের মাস৷ আর যদি এই মাসেই সরস্বরতী পুজো পড়ে তাহলে তো কোনও কথাই নেই৷ সরস্বরতী পুজো মানেই বাঙালির প্রেম দিবস৷ ৮ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে ‘প্রোপজ ডে’ না থাকলেও, দিনটি প্রোপজ ডে হিসেবে পরিচিত৷ যদিও ঐতিহাসিকভাবে এই দিনে প্রেমের প্রস্তাব দেওয়া নিয়ে কোনও প্রথার নির্ভরযোগ্য ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়নি৷
তবে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেওয়ার বিষয়টি অবশ্যই একটু বেশি রোমান্টিক। যাদের মনে কারোর প্রতি সুপ্ত প্রেম থাকে৷ তাহলে সে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে৷ এক কথায় গোলাপ ফুল নিয়ে মনের মানুষকে প্রোপজ করার জন্য এই দিনটি আদর্শ৷

অনেকেই দুশ্চিন্তায় আছেন তো কেমনভাবে করবেন মনের মানুষকে প্রপোজ করবেন? তাদের কথা ভেবেই এই প্রতিবেদনে কতগুলি প্রোপজ স্টাইল বলা হবে৷ এরপর সেখান থেকে আপনাদের বেছে নিতে হবে কোন স্টাইলে মনের মানুষকে প্রোপজ করবেন৷
ব্ল্যাকমেইল স্টাইল: আমি তোমাকে ভালোবাসি৷ তুমি হ্যাঁ বললে ভালো৷ আর না হলে অন্য মেয়ে খুঁজতে হবে৷ আর সেটা তোমার বোন বা বন্ধু হতে পারে৷ এবার ভাবো তুমি কি করবে?

সরাসরি প্রপোজ: এই যে শোনো আমি কোনও রকম ঢং না করে সোজাসুজি বলছি৷ তোমায় একটা কথা বলতে চাই৷ আমি তোমায় ভালোবাসি৷
মাস্তানি স্টাইল: চাকু নিয়ে সরাসরি বলুন আমি তোমায় ভালোবাসি৷ তুমি আমায় ভালোবাসবে কিনা বল৷ তবে হ্যাঁ এই স্টাইলে প্রপোজ করতে হবে একটু সাবধানে থাকবেন৷ দেখবেন মেয়েটি আপনাকে ভালোবাসতে গিয়ে যেন ভয় না পেয়ে যায়৷

যুক্তিবাদী স্টাইল: আমি তোমার ভাই বা বোনকে শালা বা শালি বানাতে চাই৷ এবার বাকিটা তুমি ভেবে নাও৷
রসিক স্টাইল: Excuse Me! আমি তোমাকে প্রপোজ করতে চাই৷ Please অনুমতি দাও৷

ইমোশনাল প্রপোজ: এই মেয়ে তুমি আমার উপর কি জাদু করেছ বলতো? তোমায় দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়৷ আবার না দেখলে মরে যাই৷ তুমি কি জানো তোমায় আমি অনেক ভালোবাসি৷
ভীতু স্টাইল: ইয়ে মানে! ইয়ে মানে! আমি মানে তোমাকে…….(থেমে যায়)
গায়ক স্টাইল: গানের গলা ভালো হলে সুন্দর একটা গান গেয়ে মনের মানুষকে প্রপোজটা করেই ফেলুন৷

দেবদাস স্টাইল: কেউ আমাকে ভালোবাসে না৷ এই জীবন আমি আর রাখব না৷ তোমার কাছে বিষ আছে? থাকলে দাও৷ এরকম বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ুন৷
কাব্যিক স্টাইল: কবি কবি ভাব থাকলে দুই লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করে ফেলুন৷

অনুভূতি স্টাইল: আমার তোমাকে খুব পছন্দ হয়েছে৷ এখন তুমি আমায় পছন্দ না করলে আমি নিজেকে শেষ করে ফেলব৷ তাই তার আগে বল তুমি আমায় ভালোবাসো৷
এতোগুলো স্টাইলের মধ্যে আপনি নিজের জন্য একটা পছন্দ করে নিন৷ আর সেই স্টাইলটি মনের মানুষের উপর প্রয়োগ করুন৷
The post কাব্যিক নাকি মস্তানি কোন সুরে গাঁথবেন নিজের প্রেমিকাকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TEPcrB
via IFTTT
Comments
Post a Comment