জেনে নিন রাজ্য বাজেটে পে কমিশনে নিয়ে কী বলেছে
কলকাতা: সোমবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র আগামী অর্থবর্ষ যে বাজেট প্রস্তাব পেশ করেছেন৷ তবে সেই বাজেটে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোনও উত্তর নেই। ওই বাজেটে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ব্যাপারে কোনও আর্থিক সংস্থান নেই।
তবে আগামী অর্থ বছরে বেতন ও ভাতা খাতে মোট ৪৬,৬০৭.৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি আর্থিক বছরের সংশোধিত হিসাব থেকে ৩,৮২৯ কোটি টাকা বেশি হলেও সেটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে ঘোষিত অতিরিক্ত মহার্ঘ ভাতা দিতে খরচ হয়ে যাবে।

তবে নয়া বেতন কমিশন কবে থেকে কার্যকর করবে সরকার? সে বিষয়ে অমিত মিত্রর জবাব, যে দিন তা রেডি হবে, সে দিন নিশ্চয়ই বলা হবে। পে কমিশন একটা ইনিসিয়াল ড্রাফট্ দিয়েছে। তা ছাড়া তিনি মনে করান এখন কর্মচারীদের ১২৫ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর ৯০ শতাংশ হারে ডিএ যোগ হয়েছে।’
এদিকে রাজ্যে সরকারের পে কমিশন নিয়ে এমন আচরণ দেখে কংগ্রেস এবং সিপিএম উভয়ই সমালোচনা করেছেন৷
The post জেনে নিন রাজ্য বাজেটে পে কমিশনে নিয়ে কী বলেছে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Dav6yF
via IFTTT
Comments
Post a Comment