…..এঁরা কি ধোয়া তুলসীপাতা? বিস্ফোরক কুণাল ঘোষ
কলকাতা: নাম না করলেও দুটি ছবি ও লেখা ফেসবুকে পোস্ট করে সুরজিৎ কর পুরকায়স্তকে রীতিমতো আক্রমণ করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ৷ দুটি ছবির একটিতে ধর্ণায় বসা মমতা বন্দ্যোপাধ্যায়েপ পাশে বসে থাকতে দেখা যাচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থকে৷ অন্য ছবিতে ওই পুলিস কর্তাকে দেখা যাচ্ছে সুদীপ্ত সেনকে পাশে নিয়ে সারদার এজেন্টদের অনুষ্ঠানে৷
কুণাল ওই ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘তদন্ত ঠেকানোর ধর্ণায় পাশে ইনি !! সুদীপ্ত সেনকে পাশে নিয়ে সারদার এজেন্টদের অনুষ্ঠানে গিয়ে তাদের উৎসাহিত করেছিলেন। আজ তদন্ত ঠেকানোর লড়াইকে উৎসাহিত করছেন?’’ তিনি সারদা সংক্রান্ত মামলার জন্য দীর্ঘদিন জেল খেটেছেন কুণাল ফলে তিনি যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তা তিনি ওই লেখাতেও ব্যক্ত করেছেন৷ তিনি বলেছেন, ‘‘পুরোন দিনের এক সহকর্মীর যন্ত্রণা বাড়ে এসব দেখলে। দোষ না করলেও আমার উপর অত্যাচার হল আর এঁরা ধোয়া তুলসীপাতা? অসহ্য।’’
পাশাপাশি এদিন কুণাল তৃণমূলের কঠিন দিনে সহযাত্রী দাবি করে পোস্টে লিখেছেন, ‘‘হ্যাঁ আমি পরিবর্তনের আন্দোলনের পুরোন দিনের কর্মী। তৃণমূলের কঠিন দিনের সহযাত্রী। কিন্তু যেখানে আমার যন্ত্রণা, সেটা এমন পরিস্থিতিতে ছিটকে বেরিয়ে আসে। যিনি সুদীপ্ত সেনের প্রশংসায় মুখর, তিনিই বড় পদে, তাঁর আওতাতেই তদন্ত, তাঁর কাজের মেয়াদ বাড়তেই থাকে, আবার তিনিই তদন্ত ঠেকানোর যুদ্ধে মুখ্যমন্ত্রীর পাশে বসেন।’’

দলীয় আনুগত্য ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল লিখেছেন,‘‘বিজেপি বা কেন্দ্রের বিরুদ্ধে মমতাদি লড়তেই পারেন। সেটা তাঁর অধিকার এবং রণকৌশল। কিন্তু যে ইস্যুতে এবারের লড়াই, তার মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে পুরোহিতের সারির প্রথমজনকে দেখে শুধু কষ্ট হল না, প্রবল রাগ হল! এরা আমাকে যা যা করেছে, তারপর এসব কী হচ্ছে? আমি দলীয় আনুগত্যে পুরোন অবস্থানেই। কিন্তু অবিচার এবং যন্ত্রণার পর এসব দৃশ্য সহ্য করা কঠিন।
শেষে লাইনে অবশ্য লিখেছেন, ‘‘কোর্টে কী হবে, পুলিশ জিতবে না সিবিআই, সে পরের কথা। এই ছবিটা আপত্তিকর, এতে কোনো দ্বিধা নেই।’’
The post …..এঁরা কি ধোয়া তুলসীপাতা? বিস্ফোরক কুণাল ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UxVysW
via IFTTT
Comments
Post a Comment