কানহাইয়াকেও ব্রিগেডের মঞ্চে আনতে ব্যর্থ আলিমুদ্দিনের ম্যানেজাররা

কলকাতাঃ  ৩ বছর পর মহা ব্রিগেডের ডাক দিয়েছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। কিন্তু ডাক দিলেও হাই-প্রফোইল কোনও বক্তাকে নিয়ে আসতে ব্যর্থ বাম শিবির। কিন্তু এই সভায় একটাই ভরসা ছিল কানহাইয়া কুমার। কিন্তু সভা শুরুর কিছুক্ষণ আগে আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজারদেরকে কানহাইয়া জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারছেন না। শারীরিক অসুস্থতার কারনেই তিনি কলকাতায় ব্রিগেডের মঞ্চে আসতে পারছেন না বলে জানিয়েছেন। এমনটাই এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

এবারের ব্রিগ্রেডে রাজ্য ও সর্বভারতীয় বাম নেতারা ছাড়াও মূল আকর্ষণ ছাত্রনেতা কানাইহা কুমার। বাম সমর্থকদের মধ্যে একটা জিনিস লক্ষ্যনীয় যে সমর্থকদের অধিকাংশ তরুণ প্রজন্মের। সেই তরুণ প্রজন্মের সামনে কানহাইয়াকে সামনে রেখেই বাজিমাত করতে চেয়ে ছিলেন ম্যানেজাররা। কিন্তু সেটাও করে উঠতে পারলেন না তাঁরা।

সকাল থেকেই ব্রিগেডমুখী বাম সমর্থকদের স্রোত। তিন বছর পর বামেদের ব্রিগেড সমাবেশে জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া দিয়ে মানুষ আসছেন জেলা থেকে। কৃষ্ণনগর থেকে একটি ট্রেন বুক করে ব্রিগেডে আসছেন মহিলারা। শিয়ালদহ থেকে একটি বড় ও একটি ছোট মিছিল যাবে ব্রিগেডে। এনিয়ে উত্সাহিত বাম নেতারা।

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু মানুষ এতদিন তৃণমূলের ভয়ে রাস্তায় নামতে পারতেন না। এবার তারা বেরিয়ে এসেছেন। এদের বেশিরভাগটাই তরুণ। এত মানুষ আসছে তাতে ব্রিগেড ভরে যাবে। এবার বামেদের স্লোগান, তৃণমূল হঠাও রাজ্য বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও।

The post কানহাইয়াকেও ব্রিগেডের মঞ্চে আনতে ব্যর্থ আলিমুদ্দিনের ম্যানেজাররা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S57wgV
via IFTTT

Comments