কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল উদ্বোধনে বইমেলায় আসছেন প্রণব
কলকাতা: পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে ৪৩ তম কলকাতা বইমেলায় অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ বর্ষ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। উদ্বোধন করতে আসবেন প্রাক্তণ রাষ্ট্রপতি এবং সদ্য ভারতরত্ন প্রাপ্ত প্রণব মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৭ ফেরুয়ারি বৃহস্পতি বার দুপুর সাড়ে বারোটায়। উপস্থিত থাকবেন কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক সমরেশ মজুমদার প্রমুখ।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা গর্বিত, গৌরবান্বিত। ভারতরত্ন তথা সদ্যপ্রাক্তন একমাত্র বাঙালি রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় আগামীকাল ৭ ফেব্রুয়ারি উদবোধন করছেন ষষ্ঠ বর্ষের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্টেট ব্যাংক অডিটোরিয়াম, বেলা ১২.৩০। আদ্যন্ত সাহিত্যপ্রেমী এই মানুষটির সঙ্গে থাকছেন প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ, বিশেষ অতিথি শ্রদ্ধেয় সমরেশ মজুমদার এবং প্রায় ১০ দেশের প্রতিনিধিরা।”

উৎসবে চলবে ১১ ফেরুয়ারি বইমেলার শেষ দিন পর্যন্ত। যোগ দেবেন ১০ দেশের ১০ জন সম্মানীয় অতিথি। এই উপলক্ষ্যে এসবিআই অডিটোরিয়ামে প্রতিদিনই থাকছে সাহিত্য বিষয়ক নানা অনুষ্ঠান। শহরের অন্যপ্রান্তে, গোলপার্কের রামকৃষ্ণ মিশনে শুক্রবার একটি অনুবাদগ্রন্থ প্রকাশ করবেন প্রণব মুখোপাধ্যায়।
The post কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল উদ্বোধনে বইমেলায় আসছেন প্রণব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DeY9kv
via IFTTT
Comments
Post a Comment