অবসর ঘোষণা, তবে কি আইপিএলে অন্য ভূমিকায় ফিরছেন ম্যাকালাম

সিডনি: তাঁর ব্যাটে অনেক বিধ্বংসী ইনিংস দেখেছে ক্রিকেটবিশ্ব৷ ক্রিজে এসে ধাতস্থ হওয়া সময় নেন না৷ বাইশ গজে ‘দে ঘুমাকে’ মন্ত্রে বিশ্বাস করেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালাম৷ এহেন তারকা ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলে সত্যিই ক্রিকেট অনুরাগীদের হৃদয় ভাঙারই কথা৷ যেমনটা ভাঙল সোমবার৷

আরও পড়ুন- বিশ্ব ক্রিকেটের বিরলতম ঘটনার অংশীদার তিনিই

নিউজিল্যান্ডের হয়ে আগেই অবসর নিয়ে ফেলেছেন৷ এরপর শুধুই জনপ্রিয় ক্রিকেট লিগগুলিতে ব্যাট হাতে বোলারদের শাসন করতেন৷ এবার দেশ-বিদেশের ক্রিকেট লিগগুলি তাঁদের অন্যতম আকর্ষণ ছিলেন ম্যাকালাম৷ রবিবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্যাশ থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক৷

আরও পড়ুন- ধোনির ফাঁদে পা দিয়ে ফিরলেন নিশম, ডুবল কিউয়িরাও

এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ম্যাকালাম৷ লিগের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ধুঁয়াধার এই ব্যাটসম্যান৷ রবিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারানোর পর দলকে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাকালাম৷ শুক্রবার এই লিগে তাঁর শেষ ম্যাচ খেলবেন তিনি৷

আরও পড়ুন- কিউয়ির দেশে ৪-১ সিরিজ জয় মেন ইন ব্লু’র

সেক্ষেত্রে বিগ ব্যাশের পর অন্য কোনও টি-টোয়েন্টি লিগে তাঁকে কি খেলতে দেখা যাবে? সেই নিয়ে অবশ্য ম্যাকালাম কিছুই জানাননি৷ সামনেই আইপিএল৷ এবার অবশ্য আইপিএলে তিনি আনসোল্ড৷ ফলে আইপিএলের দ্বাদশ সংস্করণে ব্যাট হাতে তাঁকে পাওয়া যাচ্ছে না৷

আরও পড়ুন- মায়ের মৃত্যুসংবাদ পেয়েও বাইশ গজে ক্রিকেটার

পাকাপাকি অবসরে ক্রিকেটকে মিস করবেন না? ম্যাকালামের পক্ষ থেকে সরকারি কোনও উত্তর পাওয়া না-গেলেও জানা গিয়েছে ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং কেরিয়ারকে বেছে নিতে চলেছেন তারকা ব্যাটসম্যান৷ সেই ইঙ্গিত আগেই দিয়েছেন ম্যাকালাম৷

আরও পড়ুন- টি-২০ সিরিজেও হার পাকিস্তানের

চলতি বছরে আইপিএলে আনসোল্ড থেকে গিয়েছেন ৩৭ বছর বয়সী এই পাওয়ার হিটার৷ আইপিএলের মেগা নিলামের পরই ম্যাকালাম জানিয়েছিলেন, বিগ ব্যাশ লিগকে ফোকাস করছেন তিনি৷ সেই সঙ্গে কোচ হিসেবে নতুন কেরিয়ার শুরু করতে চান বলেও জানিয়েছেন৷ মার্চেই আইপিএল৷ তার আগে হঠাৎই বিগ ব্যাশ থেকে ম্যাকালামের দ্রুত অবসর৷ ক্রিকেটমহলে জল্পনা, তবে কি আইপিএলেই এবার অন্য ভূমিকায় ফিরতে চলেছেন ম্যাক? তবে কি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা সহকারী কোচ হিসেবে নতুন ভূমিকায় ম্যাকালাম! অবসরের পর সেই জল্পনাই উসকে দিলেন কিউয়ি তারকা৷

আরও পড়ুন- ম্যাচের রাশ পূজারাদের হাতে

The post অবসর ঘোষণা, তবে কি আইপিএলে অন্য ভূমিকায় ফিরছেন ম্যাকালাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S9W0AO
via IFTTT

Comments