তিরুপতির মন্দির থেকে তিন তিনটি সোনার মুকুট চুরিতে উত্তেজনা
তিরুপতি: মন্দির থেকে ফের চুরি৷ তিরুপতি মন্দির থেকে তিন তিনটে সোনার মুকুট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় মন্দির হল শ্রী গোবিন্দরাজাস্বামী মন্দির৷ বিভিন্ন ধরণের মূল্যবান পাথর খচিত মুকুট শনিবার এখান থেকেই চুরি হয়ে যায়৷
মন্দির কর্তৃপক্ষ শ্রী জ্ঞান প্রকাশের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় ভক্তদের প্রসাদ বিতরণের সময় মন্দিরে চুরির ঘটনা ঘটে৷ এই তিনটি মুকুট হল মালায়াপ্পা, শ্রীদেবী এবং ভূদেবীর৷ মুকুটগুলির ওজন ১,৩০০ গ্রামেরও বেশি৷ মালায়াপ্পা মুকুট ৫২৮গ্রাম, শ্রীদেবী মুকুট ৫২৮গ্রাম, এবং ভূদেবীর মুকুটের ওজন ৪১৫ গ্রাম৷

এনডিটিভি-র সঙ্গে কতা বলার সময় এক ইনভেস্টিগেটিং অফিসার জানান, সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেসময় মন্দিরে যারা উপস্থিত ছিল তাদের ধরে জিজ্ঞাসাবাদ চলছে৷

সমগ্র ঘটনায় মন্দিরে থমথমে পরিবেশ৷ এই ধরণের চুরিতে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে৷ তদন্ত চলছে৷ অভিযুক্তদের তল্লাশি চলচে বলে জানা গিয়েছে৷
The post তিরুপতির মন্দির থেকে তিন তিনটি সোনার মুকুট চুরিতে উত্তেজনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UAiN5C
via IFTTT
Comments
Post a Comment