২১-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী আসবে: রাজনাথ

একদিকে ঠাকুরনগর এবং দুর্গাপুরে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তার মাজেই ফালাকাটায় সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কি কি বললেন তিনি দেখুন নিচের পয়েন্টগুলি৷

 

পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলা করে তুলবোই, আপনারা আমাদের পাশে থাকুন, সমর্থন করুন, জানালেন রাজনাথ সিং৷

পেনশনের প্রসঙ্গও তুলে আনেন রাজনাথ৷
মমতাকে পরামর্শ মহাজোটের দিকে যাবেন না, উদ্দেশ্য সফল হবে না৷
তৃণমূল কংগ্রেস মহাজোট করে মোদীকে চেয়ার থেকে সরাতে চাইছে৷ কিন্তু সেই উদ্দেশ্য সফল হবে না৷
সরকার এলে এখানে পাঁচ বছরের মধ্যে পাকা সড়ক করবে৷

আপনারা দেখেছেন অগস্তাকাণ্ডে মিশেলের পাশাপাশি আরও দুজনকেও আমরা ধরেছি৷ দুর্নীতি করে বাইরে গিয়েও কেউ পার পাবে না৷
কালো টাকার বিরুদ্ধে কাজ করছে মোদীর সরকার৷ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কোনও দুর্নীতি হবে না মিলিয়ে নেবেন৷

জনতার উদ্দেশ্যে প্রশ্ন- একটাও কারখানা খুলেছে তৃণমূল সরকার? কোনও বিনিয়োগ হচ্ছে না৷ তৃণমূল যদি এই বিনিয়োগ চায় তাহলে সবার আগে আইন-কানুন সঠিকভাবে স্থাপিত করতে হবে৷ বিজেপি এলে পাঁচ বছরের মধ্যে তারা কি করে দেখাবে সেটা দেখতে পাবেন৷
যে কোনও ধরণের সন্ত্রাস পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত এই আবেদন করতে চাই৷ বিজেপি শত্রুতা চায় না৷ জনতার সঙ্গে সদ্ভাব বজায় রেখে কাজ করুক কর্মী সমর্থকরা৷

নকল নোটের কারবার বন্ধ হোক, চুরি-পাচার বন্ধ হোক, এসব আমরা চাই৷ কিন্তু কাঁটাতার বসাতে জমি দেয়নি তৃণমূল৷
কোনও অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশ করতে দেব না আমরা৷
যে রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানে গিয়ে দেখুন এবং তারপর পশ্চিমবঙ্গে সরকারের সঙ্গে তুলনা করে দেখুন আইন কানুনের অবস্থাটা৷ এদেরকে কি রুখে দেওয়া যায় না?
মা, মাটি, মানুষ কেউই সুরক্ষিত নয় আজ৷ পুলিশ থানাতেও হামলা হচ্ছে৷ পুলিশরা লুকোতে বাধ্য হচ্ছে৷
২০২১-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবে৷

আমরা এখানের বেকরত্ব দূর করতে চায়৷ কিন্তু এই রাজ্যের সরকার আমাদের সাহায্য নিতেই চাইছে না৷ মোদী সরকারের আয়ুষ্মান ভারত যোজনায় দরিদ্ররা সুবিধা পাচ্ছে৷ সকলেই এই সুবিধা পাক সেই চেষ্টাই আমরা করছি৷ পাঁচ লক্ষ দরিদ্রের বিনামূল্যে চিকিৎসা করা হবে৷ কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোনও সুবিধাই নিতে চাইছে না৷

গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই৷ ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত হতে দেব না আমরা৷ সকলের কাছে আবেদন হিংসার আশ্রয় কেউ গ্রহণ করবেন না৷ কারণ আমাদের দল এই মন্ত্র কাওকে দেয় না৷ কিন্তু যারা হাত উঠিয়েছে, আমাদারে কর্মীদের ওপর অত্যাচার করেছে, ক্ষমতায় আসার পর আমর তাদের ছাড়ব না মনে রাখবেন৷
পঞ্চায়েত থেকে কাঁথির প্রসঙ্গ উটে আসে৷ বিজেপিকে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি৷ দলের কর্মী সমর্থকদের যারা প্রাণ নিয়েছে তাদের আমরা ছাড়বো না৷

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে, তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলকে আক্রমণ রাজনাথ সিং-এর
সোনার বাংলাকে কাঙ্গাল করে দিয়েছে৷ এই বাংলা এখন সারদাকাণ্ড, নারদাকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে৷ গণতন্ত্রকেই শেষ করে দিতে চাইছে৷ গণতন্ত্র শোকতন্ত্রে পরিণত হয়েছে৷

মমতাদিদি ক্ষমতা হারিয়ে ফেলেছে মনে হচ্ছে৷ রাজ্যে দারিদ্রতায় ঢেকেছে৷
রাজ্যের দুর্দশা আমরা দূর করব৷ তৃণমূল সরকার কি এসব দূর করতে পেরেছে? আমরাই তা পারব করতে৷
মোদীর স্বপ্ন এই বাংলাকে সোনার বাংলা করবই৷

The post ২১-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী আসবে: রাজনাথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UwCprm
via IFTTT

Comments