ভবিষ্যদ্বাণী: ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রীর আসন থেকে ছিটকে যাবেন মোদী

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে৷ নির্বাচনী প্রচারে নেমে নিজেদে অস্ত্রে শান দিয়ে নিচ্ছে প্রতিটি শিবির৷ কিন্তু কে বসবে প্রধানমন্ত্রীর কুর্সিতে, সেই প্রশ্ন আগেও যেমন ছিল, যতদিন যাচ্ছে আরও জোরালো হচ্ছে সেই জিজ্ঞাসা৷ এই নির্বাচনে ক্ষমতায় বিজেপিই থাকবে বলে দাবি গেরুয়া শিবিরের৷

অন্যদিকে কংগ্রেসের মতে তারা নরেন্দ্র মোদীর সরকারকে উপড়ে ফেলে ৫ বছর পর ফের ক্ষমতায় ফিরে আসতে চলেছে৷ আর এই ক্ষমতায় কে আসতে চলেছে সেই নিয়ে জ্যোতিষীরাও নিজেদের মতামত প্রদান শুরু করে দিয়েছেন অনেকেই৷ আজ তক সংবাদ মাধ্যমে এই নিয়ে এটি প্রতিবেদন প্রকাশিত হয়৷

 

ওঙ্কারেশ্বরের জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ডঃ ভূপেশ গাডগে জানান, বিজেপি কোনওভাবে ক্ষমতা দখল করে রাখবে কিন্তু তার জন্য অনেকের সঙ্গে লড়তে হবে তাকে৷

কিছুদিন আগে অমরাবতীতে জ্যোতিষ সম্মেলন হয়৷ সেখানে দেশের বহু জ্যোতিষীরা এসে উপস্থিত হন এবং রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত দেন৷ সেখানে ডঃ ভূপেশ জানান, বিজেপি কোনওরকমে ক্ষমতায় চলে আসবে, কিন্তু ২০১৯-এ বিরোধীদের মহাজোটে মোদীকে প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরিয়েও দিতে পারে৷ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী প্রধানমন্ত্রীর পদে আসীন হতে পারেন৷

তিনি আরও বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও বিজেপি পিছিয়ে পড়বে৷ এনডিএ-র সরকার এলেও শিবসেনার শক্তি বাড়বে৷ গাডগের মতে, মহারাষ্ট্রে বিজেপির কেউই মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে না, শক্তিবৃদ্ধি পাবে উদ্ধব ঠাকরের৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপি প্রথমবার সরকার গঠন করে৷ প্রথমে শিবসেনার সমর্থন পেলেও পরে শিবসেনা এই সরকার তেকে আলাদা হয়ে যায়৷

The post ভবিষ্যদ্বাণী: ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রীর আসন থেকে ছিটকে যাবেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UTHRVF
via IFTTT

Comments