রাজীবকে জেরা করতে সারদার দক্ষ অফিসারদেরই চাইছে সিবিআই
কলকাতা: সর্বোচ্চ রায়ের নির্দেশ পাওয়ার পরেই দিল্লিতে সিবিআই দফতরে শুরু জোর প্রস্তুতি। শিলংয়ে সিবিআই দফতরে পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি। জানা যাচ্ছে, সন্ধ্যার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি চলে আসবে সিবিআইয়ের কাছে। সেই কপি শিলংয়ে সিবিআই দফতরে পাঠানোর আগে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। কারণ, সিবিআই আধিকারিকরা চাইছেন কলকাতা পুলিশ কমিশনারের মতো দক্ষ অফিসারকে জেরা করার আগে সমস্ত আঁটসাঁট বেঁধে নামতে।
অন্যদিকে, ইতিমধ্যে রাজীব কুমারকে জেরা করতে তৈরি করা হচ্ছে বিশেষ দল। সেই দলে রাখা হচ্ছে সিবিআইয়ের জাহাঁবাজ অফিসারদের। বিশেষ করে দীর্ঘ চার-পাঁচ বছর ধরে যে সমস্ত সিবিআই অফিসাররা সারদা-কান্ডের তদন্তের সঙ্গে জড়িত রয়েছে তাঁদেরকেই মূলত এই টিমে রাখার ভাবনা। কারণ, এই সমস্ত অফিসাররাই বারবার সারদা-কান্ডে সুদীপ্ত সেন, কুণাল ঘোষ এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই।

ফলে তাঁদের কাছে সারদার অনেক কিছুই জানা। কমিশনারকে জেরার সময় হয়তো সেই অভিজ্ঞতাই কাজে লেগে যেতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে এই টিম তৈরি করা হবে।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ডিএসপি তথাগত বর্ধন এবং জয়েন্ট ডিরেক্টর। এই টিম তৈরির আগে কলকাতা ফিরে আসবেন তথাগত বর্ধন, জয়েন্ট ডিরেক্টর। কলকাতায় ফিরে সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এরপরেই এই টিম তৈরির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, আপাতত গ্রেফতার করা যাবে না পুলিশ কমিশনার রাজীব কুমারকে। তবে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হবে তাঁকে। তবে কলকাতা নয়, মেঘালয়ের শিলংয়ে সিবিআই দফতরে রাজীব কুমারকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের তদন্তকারীরা। নিরপেক্ষ স্থান হিসাবে মেঘালয়ের শিলংয়ের সিবিআই দফতরে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাওয়ার পরেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু সিবিআইয়ের তরফে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে পুলিশ কমিশনারকে।
The post রাজীবকে জেরা করতে সারদার দক্ষ অফিসারদেরই চাইছে সিবিআই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2D8Dfn1
via IFTTT
Comments
Post a Comment