রেকর্ডের সামনে ধোনি, জয়ের অপেক্ষায় ভারত

অকল্যান্ড: রেকর্ডের দরজায় কড়া নাড়ছেন মহেন্দ্র সিং ধোনি৷ হ্যাঁ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ৬০ রান হাঁকাতে পারলেনই রেকর্ড গড়বেন মাহি৷

এর আগে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালানের দখলে৷ চার ম্যাচে ম্যাকালামের সংগ্রহ ছিল ২৬১ রান৷ কিউয়িদের বিরুদ্ধে ৯টি টি-টোয়েন্টি শেষে ধোনির ঝুলতি সেখানে ২০১ রান৷

অর্থাৎ চলতি দ্বিপাক্ষিক সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে ৬০ রান হাঁকাতে পারলেই ম্যাকালামকে টপকে যাবেন ধোনি৷ ভারত-নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের সর্বাধিক রানের মালিক বনে যাবেন মিস্টার কুল৷ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচেই এই রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে ধোনির৷ ওয়েলিংটনে ভারতীয় ব্যাটিংয়ে বাকিরা রান না-পেলেও ব্যাট হাতে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন মাহি৷ যদিও ভারত ম্যাচ হারায় মাহির দামি ইনিংস মূল্যহীন হয়ে পড়ে৷

চলতি টি-টোয়েন্টি সিরিজের শুরুতে অবশ্য একেবারেই ছন্দে নেই ভারত৷ ব্যাটিং থেকে বোলিং-ফিল্ডিং সব বিভাগেই কিউয়িদের বিরুদ্ধে পিছিয়ে রয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি৷ ওয়েংলিনটনে সিরিজে প্রথম ম্যাচে ভারত পর্যুদস্ত হয় ৮০ রানে৷ শুক্রবার অকল্যাল্ডের ইডেন পার্কে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মেন ইন ব্লু৷ তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে থেকে সিরিজ রক্ষায় লড়াই রোহিত অ্যান্ড কোং-এর
অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের অপেক্ষায় ভারত৷

২০০৯ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে মেন ইন ব্লু৷ এখনও পর্যন্ত কিউয়িদের ডেরায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল৷ তিন ম্যাচেই জয় মুখ দেখেনি ব্লু-ব্রিগেড৷ হেডলির দেশে তাই প্রথম টি-টিয়োন্টি জয়ের অপেক্ষায় ভারত৷

The post রেকর্ডের সামনে ধোনি, জয়ের অপেক্ষায় ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MROip5
via IFTTT

Comments