‘সব রাজনৈতিক দলেরই রাজ্যে সভা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে’
স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে বিজেপির রথযাত্রা ধাক্কা খাওয়ার প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ প্রত্যেক রাজনৈতিক দলেরই সভা করার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রয়েছে বলে জানান তিনি৷ সব রাজনৈতিক দলকেই এর মান্যতা দেওয়া উচিত৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা নিয়ে তিনি বলেন, রাজনৈতিক হোক বা দুষ্কৃতীদের কাজ, রাজ্যে হিংসা নিন্দনীয়৷
এনডিটিভি-র খবর অনুযায়ী, রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে রাজ্যপাল জানান, জনগণের পক্ষে কখনোই হিতকর নয়, তাই পশ্চিমবঙ্গে শান্তি-আইন-শৃঙ্খলা ধরে রাখতে হবে৷

গণতান্ত্রিক সমাজব্যবস্থায় তার মতে ধৈর্য্যই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়৷ মানুষ ধৈর্য্য রাখতে পারলে শান্তি নিশ্চিতভাবে আসবেই বলে মত তাঁর৷ আর এক্ষেত্রে রাজ্য সরকারের দায়িত্ব সবথেকে বেশি৷

প্রসঙ্গত, গণতন্ত্র বাঁচাও রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্য থেকে আদালতে ধাক্কা খেয়েছে বিজেপি শিবির৷ তবে রথযাত্রা না হলেও গণতন্ত্র বাঁচাও সভায় নিজেদের বার্তা তুলে ধরছে বিজেপি৷ আর এই রথযাত্রা নিয়ে বক্তব্য পেশ করতে গিয়েই রাজ্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার কথা বলেন তিনি৷
The post ‘সব রাজনৈতিক দলেরই রাজ্যে সভা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TudILY
via IFTTT
Comments
Post a Comment