মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মন্দির তৈরির দাবি হিন্দু ছাত্রদের
আলিগড়: হিন্দু ছাত্রছাত্রীদের জন্য তৈরি করে দেওয়া হোক মন্দির। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই মন্দির গড়ে দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু ছাত্ররা। মূলত বিজেপির যুব সংগঠনের ছাত্রছাত্রীরাই এই দাবি জানিয়েছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, আলিগড়ের বিজেপি ছাত্র সংগঠনের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাই চান্সেলরকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বিশ্ববিদ্যালয় চত্বরে মন্দির তৈরির দাবি জানানো হয়েছে।
শুধু চিঠিই নয়, মন্দির তৈরির সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে ওই সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে জবাব না দিলে নিজেরাই মন্দির তৈরির কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে ছাত্ররা।
বিজেপির ছাত্র সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুকেশ সিং লোধি এএনআই-কে জানিয়েছেন, ভাইস চান্সেলরকে চিঠি দিয়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। উত্তর না পেলে হাজার হাজার সদস্য এসে মূর্তি স্থাপনের কাজ শুরু করবে। বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ওই হিন্দু ছাত্ররা।
চিঠিতে লেখা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মন্দির না থাকায়, তাদের পুজো করতে অসুবিধা হয়।’
উল্লেখ্য কয়েকদিন আগেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সম্পর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ তোলেন, সেখানে তফশিলী জাতি/ উপজাতির কোটায় ছাত্রদের ভর্তি করা হয় না।
গত বছর ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তথা বিজেপি বিধায়ক দলবীর সিং-এর নাতি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরস্বতী মন্দির তৈরির দাবি জানিয়েছিল।
The post মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মন্দির তৈরির দাবি হিন্দু ছাত্রদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UHck94
via IFTTT
Comments
Post a Comment