ডাবলস জিতে টাইয়ে ফিরল ভারত
অভিষেক কোলে: ইতালির বিরুদ্ধে ডেভিস কাপ কোয়ালিফায়ারের প্রথমদিনে দুটি সিঙ্গলস হেরে কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। এই অবস্থায় ডাবলস ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল মহা গুরুত্বপূর্ণ। ডাবলসে হারলেই টাই জিতে যেত ইতালি। ভারতের ডেভিস কাপ অভিযান এবারের মত শেষ হয়ে যেত এখানেই। কিন্তু গুরুত্বপূর্ণ ডাবলস রাবার জিতে লড়াইয়ে ফেরে ভারত।
রোহন বোপান্না ও দ্বিবিজ শরণের অভিজ্ঞ ডাবলস জুটি তিন সেটের উত্তেজক লড়াইয়ে পরাজিত করেন ইতালির ডাবলস জুটিকে। প্রাথমিকভাবে ঠিক ছিল সাইমন বোলেল্লির সঙ্গে ইতালির হয়ে ডাবলসে নামবেন চেচিনাতো। কিন্তু ইতালি শিবির শেষ মুহূর্তে গেমপ্ল্যান পরিবর্তন করে। ২০১৫ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী (ডাবলস) সাইমন বোলেল্লির সঙ্গে ইতালি কোর্টে নামায় সিঙ্গলসে প্রজনেশকে হারানো মাতেও বেরেত্তিনিকে।
ইতালির এই পরিকল্পনা শুরুতে সাফল্যও পায়। বোলেল্লি-বেরেত্তিনি জুটি ডাবলসের প্রথম সেটে ৬-৪ গেমে পরাজিত করে বোপান্না-দ্বিবিজকে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ভারতীয় জুটি। দু’বার ইতালির সার্ভিস ভেঙে ভারত দ্বিতীয় সেট জেতে ৬-৩ গেমে। নির্ণায়ক সেটে স্নায়ুর চাপ সামলে বোপান্নারা ৬-৪ গেমে বিধ্বস্ত করেন বোলেল্লিদের। এবং শেষমেষ ডাবলস রাবার জিতে ভারতকে লড়াইয়ে ফেরান। অর্থাৎ ডাবলসের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ভারতের অনুকূলে ৪-৬, ৬-৩, ৬-৪।
The post ডাবলস জিতে টাইয়ে ফিরল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RxBIwa
via IFTTT
Comments
Post a Comment