‘আমাকে মেরে ফেলা হতে পারে’ আশঙ্কা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের

কলকাতা: তাঁর প্রাণনাসের আশঙ্কা রয়েছে৷ এমনই অভিযোগ করলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব৷ কলকাতা পুলিশ ও সিবিআইয়ের যৌথ সংঘাত এখন চরমে৷ তার মধ্যে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের এই বক্তব্যে বিতর্ক চরমে উঠেছে৷

গতকালই নিরাপত্তা চেয়ে সিবিআই আধিকারিকরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়ে ছিলেন৷ তারপরেই সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে পঙ্কজ শ্রীবাস্তবের বাড়ি৷ তবে তিনি অভিযোগ করেছেন তার আগে কলকাতা পুলিশের কার্যকলাপে যথেষ্ট আতঙ্কিত তাঁর পরিবার৷ তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করা হতে পারে, দরজা ভেঙে ভিতরে ঢুকে আসতে পারে কলকাতা পুলিশের আধিকারিকরা৷ তাঁর পরিবার তাঁর নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বলে জানান পঙ্কজ শ্রীবাস্তব৷

আরও পড়ুন : কলকাতার সমস্ত গোয়েন্দাদের জরুরি তলব CBI প্রধানের

প্রসঙ্গত, কেন্দ্র-রাজ্য সংঘাত এই মুহূর্তে চরমে। রবিবার কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই পৌঁছানোর সঙ্গে সঙ্গে কলকাতার সমস্ত সিবিআই দফতর ঘিরে ফেলে রাজ্য পুলিশ। কোনও সিবিআই আধিকারিক যাতে না বের হতে পারে সেজন্যে কার্যত রাজ্য পুলিশের তরফে সিল করে দেওয়া হয়। এরপরেই রাজ্যপাল মারফৎ কেন্দ্রীয় বাহিনী চায় সিবিআই। মেলে সবুত সঙ্কেতও।

এদিকে, নিজাম প্যালেস, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ, কেন্দ্রীয় দফতরগুলিতে ভিড় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দফতরগুলিতে সিবিআই অফিস সহ আরও বেশ কয়েকটি অফিস রয়েছে কেন্দ্রীয় সরকারের। সপ্তাহের প্রথমদিন সেখানে স্বভাবতই ভিড় বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই আরও সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

The post ‘আমাকে মেরে ফেলা হতে পারে’ আশঙ্কা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G9lGYc
via IFTTT

Comments