তাপস-কুণালদের কেন বাঁচাতে আসেননি মমতা, প্রশ্ন বিজেপির
কলকাতা: চিটফান্ড কেলেঙ্কারিতে এর আগে গ্রেফতার হয়েছে কুনাল ঘোষ, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেউ তৃণমূলের সাংসদ, কেউ বিধায়ক। কিন্তু তাঁদের জন্য মমতাকে ধর্নায় বসতে দেখা যায়নি। রাজীব কুমার কান্ডের পর সেই প্রশ্নই তুলল বিজেপি।
সোমবার সকালে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ওই সব সাংসদ-বিধায়করা তো ওনার সঙ্গী ছিলেন। ওনাদের গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছে। তকন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে আসেননি?
তাঁর প্রশ্ন, এবার কীসের জন্য পুলিশ অফিসারকে বাঁচাতে ছুটলেন মমতা? বিজেপির দাবি, নিজেকে বাঁচাতেই এমন মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। লাল ডায়রি আর পেন ড্রাইভে চিটফান্ড কেলেঙ্কারির অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছেন বলেই মনে করছে বিজেপি।
কি বললেন তিনি:
- লোক জানতে চায় যে যে কাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে আছেন।
- একটা লাল ডায়েরি আর একটা পেন ড্রাইভ আছে, তাতেই আছে সব তথ্য। সেটাই কি লুকোতে চাইছেন?

- বিজেপি জানতে চায়, কেন তদন্ত থেকে পালাতে চাইছেন মমতা।
আরও পড়ুন: …..এঁরা কি ধোয়া তুলসীপাতা? বিস্ফোরক কুণাল ঘোষ
- ওনার সঙ্গী কুনাল ঘোষ, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, তখন উনি কিছু বলেননি।

- আজ উনি কেন পুলিশ কমিশনারকে আড়াল করছেন। উনি কি নিজেকে বাঁচাতে চাইছেন?
- মহাজোটের সদস্যদের কেউ জামিন পেয়েছেন, কারও বিচার চলছে। এটা দুর্ণীতিকারীদের মহাজোট।
আরও পড়ুন: পুলিশের ধর্নায় বসা সম্পূর্ণ বেআইনি, বলছে আইনজীবী মহল
- রাজীব কুমারের কাছে চিটফান্ড নিয়ে অনেক তথ্য আছে। তাই নিজেকে বাঁচাতেই এই কাজ করছেন মমততা।
- বাংলায় মমতার এমার্জেন্সি চলছেন, আমাদের নয়।

- 12:18:44 অমিতজি, যোগীজি কারও হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। গণতান্ত্রিক দেশে বিরোধীদের সভা করতে দেওয়া হবে না কেন।
- 12:19:27 মমতাকে বলতে চাই, ইন্দিরা গান্ধীও এমার্জেন্সি এনেছিলেন মানুষ তাঁকে সরিয়ে দিয়েছিল।
এই মুহূর্তে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, লোকসভায় বিজেপির বিরোধিতা করছে তৃণমূল সাংসদরা।
The post তাপস-কুণালদের কেন বাঁচাতে আসেননি মমতা, প্রশ্ন বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sa0tnk
via IFTTT
Comments
Post a Comment