‘পকেটমার’মোদীর সাগরেদ দিদি: সীতারাম ইয়েচুরি

কলকাতা: পকেটমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সাগরেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ রবিবারের দুপুরে বামফ্রন্টের ব্রিগেডে মঞ্চে দাঁড়িয়ে সীতারাম বলেছেন , এই লাল জনসমুদ্র দেখে মনে হচ্ছে ‘‘দিল্লি থেকে মোদী বাংলা থেকে তৃণমূল হঠে যাবে …৷’’

মোদী সরকার জুমলাবাজির সরকার৷ সীতারামের বক্তব্য, ‘‘জুমলাবাজির এই সরকারকে ব্যাখ্যা করতে এক পকেটমারের গল্প মনে পরছে৷ মোদীজি সেই রকম পকেটমার, যিনি যাত্রীর সর্বস্ব চুরি করেছেন৷ পরে বলছেন, ভাড়াটা কেটে দিচ্ছি৷ তবে পকেটমাররা একা থাকে না৷ তাদের সহযোগী থাকে৷ তৃণমূল নেত্রী সেই রকমই সহযোগী৷’’

মোদী কেমন চৌকিদার৷ উত্তর দিয়েছেন সীতারাম৷ তিনি বলেন, ‘‘এক চৌকিদারের গল্প শুনুন৷ রাতে ঘুমিয়ে ম্বপ্ন দেখতেন৷ সেই গল্প বলতেন মালিককে৷ একদিন মালিক ১০ হাজার টাকা তাকে দিয়ে চাকরি কেড়ে নেন৷ তিনি বললেন, রাতে যে চৌকিদার ঘুমোয়, তার চাকরি থাকা উচিত হয়৷ মোদীজি দেশের ওই রকম চৌকিদার৷ স্বপ্ন দেখান৷ ওই চৌকিদারের চাকরি থাকা উচিত নয়৷’’

সিপিএমের সাধারণ সম্পাদকের বক্তব্য, বাংলার মানুষকে ভোট দিতে আটকালে আগুন জ্বলবে৷ হামলা করলে পালটা জবাব পাবে রাজ্যের শাসক দল৷ ভালো দেশ গড়তে হলে দিল্লি থেকে মোদীকে হঠাতে হবে৷ ভালো বাংলা বানতে হলে দিদিকে হঠাতে হবে৷

সীতারামের বক্তব্য, লড়াই বিজেপি-আরএসএস-এর নীতির বিরুদ্ধে৷ বেকারত্ব, নোটবন্দি, জিএসটি দিয়ে দেশকে শেষ করেছে মোদী৷ দেশের সস্পত্তি বেচেছে মোদী৷ মোদীর বন্ধুরা ১৫ লাখ কোটি টাকা দেশের ব্যাংক থেকে চুরি করে নিয়ে গিয়েছে৷ ৯৫ শতাংশ ‘ইলেকটোরাল বন্ড’বিজেপির দখলে৷ দেশেতো রাফায়েল কেলেঙ্কারী হবেই৷ বাংলায় বিজেপি-তৃণমূল সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে৷ অসমে দেশের সংবিধান উলটে দেওয়ার চেষ্টা করেছে৷

সীতারামের আরও বক্তব্য, লালকেল্লায় যখন দেশের জাতীয় পতাকা উঠেছিল গান্ধীজি তখন কলকাতায় ভয়ঙ্কর দাঙ্গা সামলাচ্ছেন৷ বলেছিলেন হাম ভারত হ্যায় …৷ ‘হ সে হিন্দু , ম সে মুসলমান ..৷’’ ভারত এভাবেই থাকবে৷

The post ‘পকেটমার’মোদীর সাগরেদ দিদি: সীতারাম ইয়েচুরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BjIfoK
via IFTTT

Comments