কোন কেন্দ্র থেকে লড়বেন সেহওয়াগ, আলোচনা শুরু গেরুয়া শিবিরে
চণ্ডীগড়: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় যে বিজেপি এবার বেশ কিছু চমক রাখছে, সেই সম্ভাবনার কথা আগেই প্রকাশ্যে এসেছিল। সেই তারকা তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও। শোনা যাচ্ছে, কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি, মোটামুটিভাবে সেটাও স্থির করে ফেলেছে বিজেপি নেতৃত্ব।
গত রবিবার হরিয়ানায় নির্বাচন সংক্রান্ত একটি বৈঠকে হাজির ছ্যিল বিজেপির কোর কমিটি। সেখানেই সেহওয়াগের নাম নিয়ে আলোচনা হয়। কংগ্রেসের দীপেন্দ্র সিং হুডাকে কীভাবে হারানো হবে, তা নিয়ে আলোচনা হচ্ছিল গেরিয়া শিবিরে। হুডা পরপর তিনবার দখলে রেখেছেন রোহতাকের আসনটি।
তাই সেখানেই এবার বিজেপি সেহওয়াগকে লড়াতে চাইছে বলে সূত্রের খবর। যদিও বিজেওইর আনুষ্ঠানিকভাবে সেকথা এখনও সামনে আনেনি। এমনকী সেহওয়াগও এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেননি।
তবে দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে, অফার নিয়ে সেহওয়াগের কাছে কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে বিজেপি। তবে প্রাক্তন এই ক্রিকেটার কী সিদ্ধান্ত নেবেন, সেটাই দেখার।
সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুফি শিল্পী হংস রাজ হংসকে সিরসা কেন্দ্রের জন্য ভেবেছে বিজেপি। ২০১৪-তে সিরসার আসনটি হারায় বিজেপি।
The post কোন কেন্দ্র থেকে লড়বেন সেহওয়াগ, আলোচনা শুরু গেরুয়া শিবিরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MRVPEA
via IFTTT
Comments
Post a Comment