নদিয়ার চাকদা থানার উত্তর পাঁচপোতা গ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

নদিয়ার চাকদা থানার উত্তর পাঁচপোতা গ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আজ ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

from http://bit.ly/2HWXppN
via IFTTT

Comments