রাজ্যে ঢপবাজির সরকার চলছে: দেবলীনা হেমব্রম

স্টাফ রিপোর্টার, কলকাতা: ব্রিগেড মাতালেন সিপিএমের আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম৷ ‘ঢপবাজ’ বলে আক্রম করলেন তৃণমূল সরকারকে৷ শিক্ষা ও কাজের অধিকার সুনিশ্চিতের দাবি জানালেন ব্রিগেডের মঞ্চ থেকে৷ কখনও বাংলা, মাঝে মাঝে সাঁওতালিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বক্তৃতায় করতালিতে ফেটে পড়ল ব্রিগেডের মাঠ৷

আরও পড়ুন: বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল: বিমান বসু

বামফ্রন্টের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন ব্রিগেডের মঞ্চে৷ বিমান, সীতারাম সহ শরিকদলের নেতাদের পর বলার সুযোগ পেয়েছিলেন জঙ্গলমহলের এই সিপিএম নেত্রী৷ তাঁকে সামনে এনেই আদিবাসী ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের আশায় সিপিএম৷ আবেগ নির্ভক যুক্তিপূর্ণ ভাষণে বাজিমাত করলেন দেবলীনা৷ মনে করছে বাম নেতৃত্ব৷ তিনি জানালেন, ‘‘রাজ্যে ঢপবাজির সরকার চলছে৷ নানা সময়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে৷ তারপর আর কিছুই হচ্ছে না৷ কথা না বলে কাজ করে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়েক সরকার৷’’ রাজ্য সরকারের কাছে দাবি দেবলীনা হেমব্রমের৷

জঙ্গলমহলজুড়ে উন্নয়নের জোয়ার৷ জীবনের মান উন্নতি হয়েছে লোধা, শবর, সাঁওতালিদের৷ প্রায়শই একথা বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সেই দাবি উড়িয়ে দেন দেবলিনা হেমব্রম৷ তাঁর অভিযোগ, ‘‘ধামসা-মাদল বিলি করে রাজ্য সরকার বলছে আদিবাসীদের উন্নয়ন হচ্ছে৷ এই উন্নয়ন আসলে কৌশলে বিভাজনের রাজনীতি৷ েই উন্নয়ন আদিবালী গরিব থেটে খাওয়া মানুষরা চায় না৷’’

আরও পড়ুন: ‘তৃণমূলকে উপড়ে, বিজেপিকে হটিয়ে বামেদের শক্তিবৃদ্ধি করতে হবে’

তাঁর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ হবে৷ কিন্তু বাস্তব অন্য বলছে৷ অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের বিষয়টিও আসলে ভুয়ো প্রতিশ্রুতি৷ ‘ঢপবাজি’র বিরুদ্ধে এদিন দলের কর্মী, সমর্থকদের রুখে দাঁড়াবার আবেদন শোনা যায় সিপিএমের এই আদিবাসী নেত্রীর মুখে৷

তৃণমূলের বিরুদ্ধে যতটা সোচ্চার ছিলেন দেবলীনা, বলতে গিয়ে তুলনায় অনেকটাই কম সময় ব্যয় করেন মোদী সরকারের বিরুদ্ধে৷ কৃষক উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, জনবিরোধী নীতি নিয়ে তিনি আক্রমণ করেন কেন্দ্রকে৷ দেবলিনা বলেন, ‘‘ক্ষমতায় আসার আগে বহু প্রতিশ্রুতি ছিল বিজেপির৷ কিন্তু তা পূরণ হয়নি৷ কেন হল না?’’ প্রশ্ন তোলেন সিপিএম নেত্রী৷

আরও পড়ুন: BrigadeLive: ‘মমতা থাকলে একটা বিনিয়োগও বাংলায় আসবে না’

শিক্ষা ও কাজের অধিকার সুনিশ্চিৎ করার দাবি করেন তিনি৷ দেশ ও রাজ্য থেকে মোদী, মমতাকে উপড়ে ফেলার দাবি জানান দেবলিনা হেমব্রম৷ বামেদের ঐতিহ্য পুনরুদ্ধারে ব্রিগেডের মঞ্চ থেকে প্রতিরোধ, প্রতিবাদের ডাক দেন াধিবাসী এলাকার এই সিপিএম নেত্রী৷ রাজ্যে ঢপবাজির সরকার চলছে: দেবলীনা হেমব্রম

The post রাজ্যে ঢপবাজির সরকার চলছে: দেবলীনা হেমব্রম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2REUQZi
via IFTTT

Comments