আট দশকের বিরল রেকর্ড ছুঁলেন তরুণ ক্রিকেটার

কলম্বো: প্রায় দু’শো বছরের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এর আগে একজনই মাত্র এমন কৃতিত্ব দেখাতে পেরেছিলেন৷ তাও সেটা আট দশক আগে৷ শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা সেই বিরল রেকর্ড ছুঁয়ে চমকে দিলেন ক্রিকেটবিশ্বকে৷

আরও পড়ুন: ক্রিকেট গেমের বাজার মাতাতে এসে গেল ‘সচিন’

ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে একটি প্রথম শ্রেনীর ম্যাচে জোড়া ডাবল সেঞ্চুরি করলেন পেরেরা৷ সুপার এইটের ম্যাচে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিতে নেমে ২৮ বছরের অ্যাঞ্জেলো সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ব্যাট হাতে দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেন৷ প্রথম ইনিংসে ২০৩ বলে ২০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পেরারা৷ দ্বিতীয় ইনিংসে করেন ২৬৮ বলে ২৩১ রান৷ অর্থাৎ প্রথম ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৯.০১ এবং দ্বিতীয় ইনিংসে ৮৬.১৯৷

আরও পড়ুন: জোড়া সিরিজ জয়ে দু’ নম্বরে ভারত

এমনটা নয় যে, কোনও পিছনের সারির দলের বিরুদ্ধে এমন দুরন্ত ব্যাটিং করেন শ্রীলঙ্কার হয়ে ৪টি ওয়ান ডে ও ২টি টি-২০ খেলা পেরেরা৷ বরং সিংহলিজের বোলিং আক্রমণ ছিল সমীহ করার মতো৷ তাদের বোলিং লাইনআপে নাম ছিল ধামিকা প্রসাদ, সচিত্রা সেনানায়কের মতো আন্তর্জাতিক তারকার৷

আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় অজিদের

এর আগে ১৯৩৮ সালে আর্থার ফ্যাগ কাউন্টি ক্রিকেটে এসেক্সের বিরুদ্ধে কেন্টের হয়ে একই ম্যাচে ২৪৪ ও ২০২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন৷ তখন তাঁর বয়স ছিল ২৩ বছর৷ সুতরাং ৮১ বছর পর সেই ঘটনার পুণরাবৃত্তি ঘটিয়ে বিরল নজির গড়েন পেরেরা৷

The post আট দশকের বিরল রেকর্ড ছুঁলেন তরুণ ক্রিকেটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Gbazhh
via IFTTT

Comments