রোজভ্যালির তদন্তে লালবাজারের দুই ডিসিকে নোটিশ ইডির

স্টাফ রিপোর্টার, কলকাতা: কেন্দ্র রাজ্য সংঘাতের আবহেই সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনারকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের কাছে৷ ওই নির্দেশে রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ডিসি এসটিএফ মরলীধর শর্মা ও ডিসি এসিডি কল্যাণ মুখোপাধ্যায়কে নোটিশ-ও পাঠিয়ে দেওয়া হয়েছে ইডি-র পক্ষ থেকে৷

বেআইনি আর্থিক সংস্থা রোজভ্যালির টাকা তছরুপের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই তদন্তের স্বার্থেই তথ্য চেয়ে তলব করা হয় কলকাতা পুলিশের দুই আধিকারীককে৷ লালবাজার সূত্রে খবর, রোজভ্যালির তদন্তে ইতিমধ্যেই বহুবার তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির তরফে৷ নির্দিষ্ট সময়েই তা দেওয়া হয়েছে৷ এবারও প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দেওয়া হবে ইডিকে৷

আরও পড়ুন: রাজ্য থেকেই ৭০% লোক নিতে হবে শিল্পসংস্থাকে: মুখ্যমন্ত্রী

সারদাকাণ্ডের তদন্তে কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করেছিল সিবিআই৷ অভিযোগ সিপি রাজীব কুমার সেই তলবে সাড়া দেননি৷ বেশ কয়েকবার তলবে সাড়া না মেলায় রাজীব কুমারের বাড়িতে গত রবিবার হানা দেন সিবিআইয়ের আধিকারীকরা৷ আগাম না জানিয়ে হানা দেওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকদের কমিশনারের বাড়িতে ঢুকতে বাধা দেয় পুলিশ৷ সিবিআই আধিকারীকদের আটক করে শেক্সপিয়র সরণী থানায় নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় লালবাজারের সঙ্গে সিবিাইয়ের সংঘাত৷ যা পরে কেন্দ্র রাজ্য সংঘাতে পরিণত হয়৷

কলকাতার পুলিশ কমিশনারকে অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে এই অভিযোগে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধ সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে সমর্থন জানায় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি৷

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযানে ইডি

পরে রাজীব কুমারের অসহযোগিতা ও রবিবারের হেনস্তার অভিযোগে কলকাতা পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, কলকাতার পুলিশ কমিশনারকে এখনই গ্রেফতার করা যাবে না? তবে মেঘালয়ের শিলং-এ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় দোয়েন্দা সংস্থার আধিকারীকরা৷

ইতিমধ্যেই ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে ৯ সদস্যদের বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছে। দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে বৈঠক করছেন টিমের সদস্যরা। তাঁরা কলকাতায় ফেরার পরই রাজীব কমুমারকে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ স্থির করা হবে৷

আরও পড়ুন: জোটের জটেই মমতাকে সমর্থন রাহুলের

এই আবহেই রোজভ্যালির তদন্তে কলকাতা পুলিশের দুই আধিকারীকের থেকে ইডির তথ্য চেয়ে পাঠানোকে অনেকেই গুরুপূর্ণ বলে মনে করছেন৷

The post রোজভ্যালির তদন্তে লালবাজারের দুই ডিসিকে নোটিশ ইডির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RDiSUp
via IFTTT

Comments