‘সৎ মায়ের মতো আচরণ করছে মোদী’ কালো পোশাকে বিরোধিতা নাইডুর

হায়দরাবাদ: বাজেট ঘোষণা নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি সরগরম৷ আর এই ঘোষণার মধ্যেই কালো পোশাক পরে বিরোধিতা প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ অন্ধ্র প্রদেশের সঙ্গে সৎ মায়ের মতো কেন্দ্র আচরণ করছে, শুক্রবার এই অভিযোগ তোলেন তিনি৷ অন্ধ্র প্রদেশকে স্পেশাল ক্যাটেগরি স্টেটাস দেওয়ার প্রতিশ্রুতি পালন করেনি কেন্দ্র, এই অভিযোগ তুলে তিনি শুক্রবার কালো শার্ট এবং সাদা প্যান্টে সংসদে উপস্থিত হন৷

তবে শুধু নাইডু নন, তাঁর ছেলে এবং কেন্দ্রীয় মন্ত্রী নারা লোকেশ এবং দলীয় বিধায়করাও কালো পোশাক পরে উপস্থিত হন৷ লোকেশ ট্যুইট করে ক্ষোভ উগরে দেন, অন্ধ্রপ্রদেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৎ মায়ের মতো আচরণ করছেন, এবং স্পেসাস স্টেটাস-এর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও পূরণ করা হয়নি৷
টিডিপি সূত্রে, এই প্রথম চন্দ্রবাবু নাইডু কালো পোশাক পরেন উপস্থিত হন৷ সাধারণত তাঁকে সাদা পোশাকেই দেখা যায়৷ অথবা ক্রিম রং-এর কিম্বা হলুদ৷

একদিকে যেখানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিরোধিতা প্রদর্শন করেন, সেখানে শুক্রবার বিরোধিতার সুর চড়ালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও৷ রীতিমতো জনগণকে সচেতন করেই তিনি এই বাজেটকে কটাক্ষ করে বললেন, ‘একগুচ্ছ মিথ্যের জন্য প্রস্তুত থাকুন’৷ অখিলেশ ট্যুইট করেন, দেশ যখন পতনের দিকে তখন বাজেট কিভাবে সাহায্য করতে পারে৷ এগুলো একগুচ্ছ মিথ্যে কথা ছাড়া আর কিছু নয়, এই বলে তিনি জনগণকে সচেতন থাকতে বলেছেন৷

এদিকে এই বাজেটকে বিজেপি সরকার নির্বাচনকে মাথায় রেখে করছে বলে কংগ্রেস শিবির থেকেও অভিযোগের সুর ওঠে৷ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র বাজেটে পপুলার স্কিম চালু করতে পারে৷ তাঁর মতে, এই বাজেট আমজনতাকে কোনওভাবেই সাহায্য করবে না৷ এই বাজেট শুধুমাত্র ‘জুমলা’৷ তাদের হাতে মাত্র চার মাস রয়েছে, কবে তারা এইসব স্কিম লাগু করবেন, এই প্রশ্নও ছুঁড়ে দেন কংগ্রেসের এই সিনিয়র নেতা৷

The post ‘সৎ মায়ের মতো আচরণ করছে মোদী’ কালো পোশাকে বিরোধিতা নাইডুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Bgz9Jx
via IFTTT

Comments