ভোরে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩০টি দোকান, আহত ২

ভোরে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ৩০টি দোকান।  আহত ২। একজনের অবস্থা আশঙ্কাজনক। ভোর ৪টে নাগাদ সাপুরজি মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি দোকানে।বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পুড়ে ছাই হয়ে যায় ৩০টি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন দোকানদার।

from http://bit.ly/2MT8vep
via IFTTT

Comments