রাজ্যে মমতা থাকলে বিনিয়োগ কোনওদিন আসবে না: সূর্যকান্ত মিশ্র
কলকাতা: বামেদের ব্রিগেড থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের৷ বক্তব্যের শুরুতেই তাঁর কথায় তৃণমূলের ব্রিগেডের উল্লেখ উঠে আসে৷ তিনি বলেন ‘এখানে একটা ব্রিগেড হয়েছিল, তাতে প্রায় ২৩জন বক্তা ছিলেন৷ আজ একটা ব্রিগেড, যেখানে ৯ জন বক্তা৷ কিন্তু শোনার লোক দ্বিগুণেরও বেশি৷’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন বিজেপি প্রীতি রয়েছে বলে অভিযোগ করেন সূর্যকান্ত৷ তাঁর মতে মমতার কাছে অটল বিহারী বাজপেয়ী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী৷ কিন্তু মুখে বলছেন বিজেপি বিরোধিতার কথা৷ মনে রাখতে হবে চার বছর আগে বামপন্থীরাই বলেছিল বিজেপি হঠাও, দেশ বাঁচাও৷

রাজ্যে শিল্প নেই বলে অভিযোগ করে সূর্যকান্ত বলেন ‘গোটা রাজ্যে কাজ নেই, দুহাতে কাজ ও পেটে ভাতের জন্য লড়াই করে বামপন্থা৷ চপ ও পকোড়া ভাজার কথা বলে না৷ সেসব ভাজার জন্য এই মুখ্যমন্ত্রী ও এই প্রধানমন্ত্রীর দরকার নেই৷’ এদিন সূর্যকান্ত দাবি করেন ‘ রাজ্যে কোনও নতুন কলকারখানা বা শিল্প হবে না, যতদিন তৃণমূল আছে৷ একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে৷ দুর্গাপুর, বারাকপুর, অণ্ডাল, কলকাতা আজ শিল্পহীন৷ চা বাগানগুলো একের পর এক বন্ধ৷ আপনি থাকলে কোনও বিনিয়োগ আসবে না৷’
এদিন সূর্যকান্তের বক্তব্যে উঠে আসে দেশের বেকারত্বের কথা৷ তিনি বলেন ‘দেশে বেকার সংখ্যা বাড়ছে৷ রিপোর্ট বলছে দেশের সর্বোচ্চ হার৷ অথচ ব্রিগেডে দিদি বললেন ৪০ ভাগ বেকারি কমেছে রাজ্যে৷ কী করে? গোটা দেশে বেকারির হার যেখানে সর্বোচ্চ৷’ প্রশ্ন তুলেছেন সূর্যকান্ত৷

তিনি বলেন ‘এখন মুখ্যমন্ত্রীর মাইনে ৯০ হাজার টাকা৷ অথচ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ১০ হাজার টাকাও পেতেন না৷ বামেদের আমলে গাড়ির ড্রাইভারও নেতাদের থেকে বেশি মাইনে পেতেন৷ আর এখন নিজের মাইনেই মন্ত্রীরা বাড়িয়ে চলেছেন৷ সাধারণ মানুষের দিকে তাঁদের খেয়াল নেই৷’
সিপিএমের সাধারণ সম্পাদক এদিন অভিযোগ করেন ধংস্বের পথে পশ্চিমবঙ্গ৷ এর থেকে যদি নিজেদের বাঁচাতে হয় মানুষকে এগিয়ে আসতে হবে৷ এটা জনগণের ব্রিগেড৷ সমষ্টিগতভাবে মানুষ কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে গদি থেকে ঠেলে ফেলে দেবে৷

সূর্যকান্ত প্রশ্ন করেছেন কৃষকদের জন্য কী করেছে তৃণমূল? তিনগুণ আয় নাকি বেড়েছে কৃষকদের৷ কিন্তু তিনি জেনে রাখুন পৃথিবীর কোনও দেশেই কৃষকের এই হারে আয় বাড়েনি৷ রাজ্যে কীভাবে বাড়ল? মৌলিক অধিকার খর্ব করছে এই সরকার৷ তাই বিকল্প নীতির লড়াই করছে বামপন্থা৷ এই লড়াই চলবে৷’
সূর্যকান্ত এদিন তৃণমূলের ব্রিগেডকে কটাক্ষ করে বলেন ‘দিদি বলছেন দেশের চৌকিদার চোর৷ এই মুখ্যমন্ত্রী চালুনি হতে চান৷ সেটা হতে পারছেন না৷ তাই বিজেপি বিরোধিতা৷ আসলে তিনি প্রধানমন্ত্রী হতে চান৷ কিন্তু ব্রিগেডের ২৩ জন নেতার কেউ সেকথা বলল না৷ সেটাই ওনার মাথাব্যাথা৷ যে যার রাজ্যে গিয়ে নিজেদের সুরে কথা বলছেন৷ এখন তৃণমূলের পায়ের তলার মাটি সরছে৷ বামপন্থাই বিকল্প৷ সেটাই একমাত্র রাস্তা৷’
The post রাজ্যে মমতা থাকলে বিনিয়োগ কোনওদিন আসবে না: সূর্যকান্ত মিশ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RB71Gb
via IFTTT
Comments
Post a Comment