বুদ্ধদের আগমনেই অক্সিজেনের খোঁজ বাম নেতা, কর্মীদের

স্টাফ রিপোর্টার, কলকাতা: ৩৪ বছরের সাম্রাজ্যের পতন তাঁর আমলেই৷ তবুও বামেদের অস্তিত্ব রক্ষার ব্রিগেডের সেরা আকর্ষণ হয়ে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যই৷ লাল পতাকা আবৃত মাঠে দুধ সাদা অ্যামবাসাডার প্রবেশ করতেই লাল সেলামে মুখরিত হল ব্রিগেড ময়দান৷ গাড়ি ঘিরে উপচে পড়ল ভিড়৷ ঠিক যেন নতুন অক্সিজেনের সন্ধান পেলেন হতদ্যম বাম নেতা, কর্মীরা৷ গাড়ির মধ্যে থেকেই হাত নাড়লেন বছর ৭৪-এর বুদ্ধদেব৷ চারদিকে করতালি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একবারের জন্য ছুঁয়ে দেখার ভিড়৷

ব্রিগেডের ঘোষণা হতেই বাম কর্মীদের মধ্যেই গুঞ্জন ছিল মাঠ ভরবে তো? মাঠ ভরেছে এ কথা ঠিক৷ কিন্তু কে হবেন স্টার ক্যামপেনার? পক্ককেশধারী আলিমুদ্দিনের নেতাদের আকর্ষণ প্রায় তলানীতে৷ এই অবস্থায় কে হতে পারেন ব্রিগেডের মুখ৷ খোঁজ খোঁজ করে যখন ব্যস্ত বামেরা৷ তখনই পরিত্রাতা হিসাবে উঠে আসে সিপিআইয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারের নাম৷ কঠীন সময়ে ব্রিগেডে সিপিআইয়ের ছাত্র নেতাকে বলতে দিতেও আপত্তি করেনি বিমান, সূর্যরা৷ সব ঠিকই চলছিল৷ কিন্তু বিধি বাম৷ রবিবার সকালে কানহাইয়া জানিয়ে দেন অসুস্থতার কারণে আসতে পারচ্ছেন না তিনি৷ মাথায় হাত সবার৷ এবার তাহলে কী হবে? কী বলে ধরে রাখা হবে ব্রিগেডের জনতাকে৷

 

অবস্থা বেগতিক৷ বুঝতে পারছিলেন বিমান, সেলিম, সুজনরা৷ সাত পাঁচ ভেবেই ফোন যায় বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে৷ আবেগের নাম লাল ঝান্ডা৷ ভগ্ন শরীরেরও দলের স্বার্থে, কর্মীদের মনোবল বাড়াতে ব্রিগেডে আসতে সম্মতি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ শুরু হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া৷ সজাগ নজরদারিতে বুদ্ধবাবুকে রেখে ব্রিগেডে যাওয়ার অনুমতি মেলে চিকিৎসকদের কাছে৷ খবর ছড়িয়ে পড়ে মাঠে জনতার মাঝে৷ মুহূর্তে বাধভাঙা উচ্ছ্বাস৷ স্লোগানে আর লাল সেলামে উদ্দেল হতে থাকে লক্ষাধিক মানুষের ভিড়৷

আরও পড়ুন: রাজ্যে ঢপবাজির সরকার চলছে: দেবলীনা হেমব্রম

দুপুর তখন ১টা৷ প্রস্তুত পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বের হলেন সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত বুদ্ধদেব ভট্টাচার্য৷ সঙ্গে বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য৷ কনভয় ঘিরে বৈদ্যুতিন সংবাদ মাধ্যামের ক্যামেরার ভিড়৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেদের সামনে হার মানল শারীরিক অসুস্থতা৷ গাড়িতে উঠলেন তিনি৷ দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা পেরিয়ে মিনিট ১৫য়ের মধ্যে সেই গাড়ি পৌঁছল ব্রিগেডের মাঠে৷ কিন বছর পর অস্তিস্বরক্ষার বাম ব্রিগেডে হাজির কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য৷

আরও পড়ুন: ‘পকেটমার’মোদীর সাগরেদ দিদি: সীতারাম ইয়েচুরি

মেঠো পথ পেরিয়ে বুদ্ধদেবের গাড়ি ক্রমশ এগিয়ে আসছে মঞ্চের দিকে৷ আনন্দের জোয়ার সর্বত্র৷ তাঁকে স্বাগত জানাতে হাজির সুজন চক্রবর্তী, ফুয়াদ হালিমরা৷ চার দিকে আওয়াজ একটাই৷ লাল সেলাম, লাল সেলাম৷ মানুষ তখন ছুটছে বুদ্ধ দর্শণে৷ কিন্তু না৷ সবার সে প্রত্যাশা পূরণ হয়নি৷ গাড়িক চারপাশের পার্টি কর্মীদের দেখে আবেগ তাড়িত মধ্য সত্তরের মানুষটিও৷ হাত নাড়লেন গাড়ির মধ্যে থেকেই৷ ভরসা দিলেন তিনি আছেন লড়াইতে, মেহনতি মানুষের পাশে৷

কে বলবে ২০১১ সালে এই মানুষটিকেই দায়ী করা হয়ছিল ৩৪ বছরের বাম সাম্রাজ্য পতনের জন্য৷ কঠীন সময়ে সে কথা মনে করতে রাজি নয় কেউ৷ উল্টে কেন্দ্রে মোদী ও রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা পেতে মুখিয়ে রইলেন বাম কর্মীরা৷ কখন তিনি বলবেন মঞ্চে? কৌতুহল সর্বত্র৷

তবে শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ভাষণ শুনেছেন গাড়িতে বসেই৷৷ প্রায় ঘন্টাখানের উপস্থিতির পর তিনি ফিরে যান বাড়িতে৷ তবে তাঁর উপস্থিতি এখনও যে বাম নেতা, কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ রবিবাসরীয় ব্রিগেড তা ফের প্রমাণ করল৷

The post বুদ্ধদের আগমনেই অক্সিজেনের খোঁজ বাম নেতা, কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RB2XWv
via IFTTT

Comments