চার বছরেই ভারতে এল প্রথম ‘চিনুক’ হেলিকপ্টার

নয়াদিল্লি: চুক্তি হয়েছিল মোদী ক্ষমতায় আসার পর। লোকসভা নির্বাচনেই আগেই সেই যুদ্ধ হেলিকপ্টার এল ভারতে। ফিলাডেলফিয়ায় ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে ‘চিনুক’ হেলিকপ্টার তুলে দিল আমেরিকা।

ফিলাডেলফিয়ায় বোয়িং ফেসিলিটি-তে আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ শ্রিংলার উপস্থিতিতে সেই চিনুক তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। উপস্থিত ছিলেন ভারতের ডিজিএও, এয়ার মার্শাল এ দেব, নিউ ইয়র্কে ভারেতর কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী।

এদিন ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রদূত হর্ষ শ্রিংলা বলেন, বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে।

ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক। যে কোনও যুদ্ধেই চিনুক দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে। ১৯৬২ তে প্রথম চিনুক ওড়ানো হয়। এরপর অনেক আধুনিকীকরণ করানো হয়। বর্তমানে বিশ্বের সবথেকে আধুনিক হেলিকপ্টার একটি।

চিনুক বইতে পারে ৯.৬ টন কার্গো, কামান এমনকী সাঁজোয়াগাড়িও। পাহাড়ের উপর থেকে যুদ্ধের জন্য যথেষ্ট উপযোগী এটি। যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারকাজ সবক্ষেত্রেই অপরিহার্য চিনুক। এটি ভারতীয় সেনায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি সহযোজন। সীমান্তে নানা প্রজেক্টেও কাজে লাগবে চিনুক। সরু উপত্যকা দিয়ে জিনিসপত্র বয়ে নিয়েও যেতে পারবে চিনুক।

The post চার বছরেই ভারতে এল প্রথম ‘চিনুক’ হেলিকপ্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S5JJNK
via IFTTT

Comments