পূজারাদের হারিয়ে টানা দ্বিতীয়বার রঞ্জি জয় বিদর্ভের
নাগপুর: সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার রঞ্জি ট্রফি জিতে নিল বিদর্ভ। ২০৬ রান তাড়া করতে নেমে পঞ্চমদিন প্রথম সেশনেই সৌরাষ্ট্রকে গুটিয়ে দিলেন বিদর্ভের বোলাররা। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সারওয়াতের ৬ উইকেটে ভর করে দ্বিতীয়বার রঞ্জি জয় অনেকটাই সহজ হয়ে গেল বিদর্ভের জন্য।
প্রথম ইনিংসে ৫ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ২০০ রান তুলতে সমর্থ হয় বিদর্ভ। খাতায়-কলমে ২০৬ রান খুব একটা কঠিন লক্ষ্যমাত্রা না হলেও নাগপুরের স্লো পিচে বিদর্ভ বোলারদের সামনে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে সৌরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ পিছু হটতে থাকে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে মাত্র এক রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ের কান্ডারি চেতেশ্বর পূজারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে সৌরাষ্ট্রের হয়ে একমাত্র উজ্জ্বল বিশ্বরাজ জাদেজা। জাদেজা হাফসেঞ্চুরি পূরণ করলেও বাকি আর কোনও ব্যাটসম্যানই কুড়ির গন্ডি পেরোতে পারেননি। সৌরাষ্ট্রের হয়ে মাত্র চারজন ব্যাটসম্যানই দ্বিতীয় ইনিংসে দু’অঙ্কের ঘরে পৌঁছতে সমর্থ হন। সারওয়াতে ছাড়া অক্ষয় ওয়াখাড়ে নেন তিন উইকেট। একটি উইলেট ঝুলিতে ভরেন জাতীয় দলেন পেসার উমেশ যাদব।

উল্লেখ্য বিদর্ভের ৩১২ রানের পরিপ্রেক্ষিতে স্নীল প্যাটেলের শতরানে ভর করে প্রথম ইনিংসে মাত্র ৫ রান দূরে থামে সৌরাষ্ট্রের ইনিংস। এরপর নাগপুরের স্লো পিচে দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধে করতে পারেনি বিদর্ভও। তবে গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংস আসে আদিত্য সারওয়াতের ব্যাট থেকে।

এরপর ২০৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কার্যত আয়ারাম গয়ারাম সৌরাষ্ট্র ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৫ উইকেট, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৯ রানের পর ফের বল হাতে ভেল্কি দেখান সারওয়াতে। ৫৯ রানে ৬ উইকেট নিয়ে একাই সৌরাষ্ট্রের ইনিংস শেষ করে দেন এই বাঁ-হাতি অর্থোডক্স বোলার। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওয়াখাড়ে। শেষ অবধি দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় পূজারাদের ইনিংস। একইসঙ্গে টানা দ্বিতীয়বারের জন্য ঘরোয়া ক্রকেটে সেরার মুকুট মাথায় ওঠে বিদর্ভের।
The post পূজারাদের হারিয়ে টানা দ্বিতীয়বার রঞ্জি জয় বিদর্ভের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RGX2zr
via IFTTT
Comments
Post a Comment