রাজীব কুমারকে পদ থেকে অপসারণের দাবি নিয়ে হাইকোর্টে মামলা
কলকাতা: সারদার তদন্তে সিবিআইকে অসহযোগিতার অভিযোগ৷ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের অপসারণ চেয়ে মামলা করার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে৷
অভিযোগ সিবিআইকে সাহায্য করার আশ্বাস দিয়েও তাদের হেনস্থা করেন রাজীব কুমার৷ পাশাপাশি, এই ক্ষেত্রে নিজের পদের অপব্যবহারও করেছেন তিনি৷ তাই পদ থেকে তাঁকে অপসারণ করা হোক এই আরজি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুই সমাজকর্মী৷ আবেদন করেছেন প্রবীণ পাণ্ডে ও প্রহ্লাদ নাইডুর৷
জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার শুনানি চলুক আদালতে, এই আবেদন জানিয়েছেন ওই দুই সমাজকর্মী৷ তবে এখানেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার৷ তিনি এদিন জানতে চান, কেন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আরজি জানানো হচ্ছে৷
বিস্তারিত আসছে…
The post রাজীব কুমারকে পদ থেকে অপসারণের দাবি নিয়ে হাইকোর্টে মামলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UzoK2E
via IFTTT
Comments
Post a Comment