রোনাল্ডো-মেসির জোড়া গোলেও আটকে গেল দল

তুরিন: লা লিগা ছেড়ে ক্রিশ্চিয়ানো পর্তুগিজ সুপারস্টার সিরি-‘এ’ তে যোগদান করায় রোনাল্ডো-মেসি ডুয়েল যারা মিস করবেন ভেবেছিলেন, তাদের জন্য আদর্শ হয়ে থাকতে পারে শনিবার রাতে জুভেন্তাস এবং বার্সেলোনার ম্যাচ। লিগ বদলালেও দুই ফুটবল মায়েস্ত্রোর বল পায়ে ঠান্ডা লড়াই এখনও আগের মতই রয়েছে। রবিবারের দুটি ম্যাচ রিপোর্ট অন্তত সেই কথাই বলছে। তবে লড়াই সত্ত্বেও এ যেন এক শান্তিপূর্ণ সহাবস্থান। রোনাল্ডো-মেসির জোড়া গোলেও জয়ের মুখ দেখতে পারল না দল।

নতুন ক্লাবে গিয়েও গোল করা একপ্রকার নেশায় পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো। গত লিগের ম্যাচে ল্যাজিওর বিরুদ্ধে তাঁর স্পটকিক গোলেই জয় পেয়েছিল তুরিনের ক্লাবটি। শনিবারও জুভেন্তাসের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। তবে রোনাল্ডোর জোড়া গোল সত্ত্বেও ঘরের মাঠে পারমা’র কাছে আটকে গেল তুরিনের ক্লাব। সিরি-‘এ’ শীর্ষে থাকা জুভেন্তাস ৩-৩ গোলে ড্র করে বসল পারমা’র বিরুদ্ধে।

অন্যদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল পেলেন লিওনেল মেসিও। তবে সিআর সেভেনের মতই দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না এলএম টেন। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আটকে গেল লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা। বলা যেতে পারে আর্জেন্তাইন সুপারস্টারের জোড়া গোলে দু’গোলে পিছিয়ে পড়েও ম্যাচে দুরন্ত কামব্যাক করল কাতালান ক্লাবটি।

 

পারমা’র বিরুদ্ধে ৩২ মিনিট ও ৬২ মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন রোনাল্ডো ও রুগানি। ৬৪ মিনিটে একটি গোল ফেরৎ দিয়ে ম্যাচে কামব্যাক করে পারমা। দু’মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। তবে শেষরক্ষা হয়নি। ডিফেন্ডারদের ব্যর্থতায় ম্যাচের ৭৪ মিনিটে ও অতিরিক্ত সময় আরও দু’টি গোল হজম করে বসে জুভেন্তাস। ৩-৩ গোলে অমিমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ। এই নিয়ে চলতি লিগে তৃতীয় ড্রয়ের মুখোমুখি হল তুরিনের ক্লাব। সেইসঙ্গে দ্বিতীয়স্থানে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমলেও লিগ টেবিলের শীর্ষেই রইল জুভেন্তাস।

অন্যদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ড্র করল শীর্ষে থাকা বার্সেলোনা। আর দলের কামব্যাকে ত্রাতা হয়ে রইলেন সেই লিওনেল মেসি। এদিন ম্যাচের ২৪ ও ৩২ মিনিটে জোড়া গোল করে ম্যাচে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধের ৩৯ মিনিটে একটি গোল শোধ করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গেই দলকে সমতায় ফেরান আর্জেন্তাইন সুপারস্টার। ড্রয়ের পরও লিগ টেবিলে অবস্থান বদলালো না বার্সারও। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই রল তারা।

The post রোনাল্ডো-মেসির জোড়া গোলেও আটকে গেল দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S7FAc8
via IFTTT

Comments