৬.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় নামল জনগণ

মেক্সিকো সিটি: ফের ভূমিকম্প মেক্সিকো এবং গুয়াতেমালাতে৷ ভয়াবহ এই কম্পনের মাত্রা ছিল ৬.৫ ম্যাগনিটিউড৷ এই ভূমিকম্পে তিনজন আহত হয় এবং বহু ক্ষয়ক্ষতিও হয় বলে জানায় কর্তৃপক্ষ৷ মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তের কাছে এই কম্পনের বিষয়ে জানায় ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস৷

সূত্রের খবর, গুয়াতেমালার তিনটি হাইওয়েতে পাথর ভেঙে পড়ে রাস্তা আটকে যায়৷ মেক্সিকো সিটিতে বহু বিল্ডিংয়ে ফাটল দেখা যায় এবং বাড়িগুলি থেকে সকলকে বের করে আনা হয় নিরাপদ স্থানে৷

তপচুলার বাসিন্দা কার্লা মুনাজ জানান, এই কম্পনের অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর ছিল৷ সকলেই খুবই আতঙ্কিত হয়ে ওঠে৷ ছোটরা কাঁদতে শুরু করে৷ ২০১৭-র ভয়ঙ্কর ভূমিকম্পের আতঙ্ক থেকে এখনও বের হতে পারেনি মেক্সিকো৷ সেই ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৪৬৫ জনের৷ এবং বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল৷

শুক্রবারের ভূমিকম্পে সেই আতঙ্কই যেন ফের এবার ধাক্কা দিয়ে গেল সকলকে৷

The post ৬.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় নামল জনগণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G3VAFL
via IFTTT

Comments