রাজীবকে প্রশ্নের জালে জড়াতে সিবিআই দফতরে চলছে উচ্চপর্যায়ের বৈঠক
কলকাতাঃ চলতি সপ্তাহের শেষেই কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে পারেম সিবিআই। আর তার আগে সল্টলেক সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন সিবিআই আধিকারিকরা। বৈঠকে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরেট পঙ্কজ শ্রী বাস্তব সহ উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকরা। মূলত কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই আধিকারিকরা কি কি প্রশ্ন করবেন সেই বিষয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠকে সিবিআইয়ের আইনজীবীরাও রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিনের উচ্চ পর্জায়ের বৈঠকের পরেই শিলং উড়ে যাবে সিবিআই আধিকারিকরা।

ইতিমধ্যে পুলিশ কমিশনারকে জেরা করতে বিশেষ টিম গঠন করেছেন সিবিআই আধিকারিকরা। এই বিশেষ টিম তদন্তকারী আধিকারিক তপব্রত বর্ধনের নেতৃত্বে তৈরি করা হয়েছে। টিমে দীর্ঘ চার-পাঁচ বছর ধরে সারদার তদন্তে থাকা অফিসারদের রখা হয়েছে। প্রসঙ্গত, চিটফান্ড-কান্ডে চাঞ্চল্যকর মোড়! বাংলায় আসছেন আরও ১০ জন দক্ষ সিবিআই অফিসার। এক এসপি পদ-মর্জাদার সিবিআই আধিকারিকের নেতৃত্বে এই দল আসছেন। এক এসপি পদ মর্জাদার অফিস ছাড়াও এই দলে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার(এএসপি)। রয়েছেন ডিএসপি পদমর্জাদার দুজন সিবিআই আধিকারিক।
আগামীকাল শুক্রবার সিবিআইয়ের এই বিশেষ তদন্তকারী দল কলকাতায় পা রাখবে বলে জানা গিয়েছে। শুধু সারদাই নয়, রোজভ্যালি সহ বাংলায় সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করবে এই বিশেষ সিবিআই দল। আগামী মার্চ মাস পর্যন্ত এই বিশেষ দল কলকাতাতেই থাকবে বলে জানা গিয়েছে।
The post রাজীবকে প্রশ্নের জালে জড়াতে সিবিআই দফতরে চলছে উচ্চপর্যায়ের বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BoNqUC
via IFTTT
Comments
Post a Comment