ঠাকুরনগরের বিশৃঙ্খলার জন্যে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী
বনগাঁ, দুর্গাপুর: ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা। ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী মোদীর ভাষণের মাঝেই চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
এমনকি কয়েকজন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে। ভিড়ের ধাক্কায় বেশ কয়েকজন গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। আর অবস্থা বেগতিক দেখে আচমকাই ভাষণ থামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত মঞ্চ ছাড়েন প্রধানমন্ত্রী মোদী।
পরে দুর্গাপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠের থেকে দ্বিগুণ চলে এসেছিল। ফলে সমস্যা হয়েছিল সেখানকার মানুষের। আর সেজন্যে ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত, প্রথম থেকে মাঠ নিয়ে একটা অভিযোগ ছিল বিজেপির। যে মাঠ এই সভার জন্যে চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি। ফলে ছোট মাঠেই মোদীর সভার ব্যবস্থা করা হয়। সেখানে বিশৃঙ্খলার একটা আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কাই সত্যি হল। মোদীর বক্তব্য শুরু হতেই ভিড় উপচে পড়ে।

ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে শুরু করে সাধারণ মানুষ। ভেঙে যায় একের পর এক ব্যরিকেড। শুরু হয়ে যায় চেয়ার ছোড়াছুঁড়ি। মঞ্চ থেকে বারবার বক্তব্য থামিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। কিন্তু কে কার কথা শোনে। শেষমেশ নিজের বক্তব্যই থামিয়ে দেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত ভাষণেই সভামঞ্চ ছাড়েন তিনি।

ছবি-শেখর দুবে।
The post ঠাকুরনগরের বিশৃঙ্খলার জন্যে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S3yRA1
via IFTTT
Comments
Post a Comment