‘কোহলিকে একদিনের জন্য পেলে মন্দ হত না’

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় যারা একটু আধটুও উঁকি-ঝুঁকি দেন, অনুষ্কার লুক-অ্যালাইকের সঙ্গে এতদিনে তাঁদের নিশ্চয় পরিচয় হয়ে গিয়েছে৷ চুলের স্টাইল থেকে মুখের গঠনে প্রায় হবহু মিল৷ এক ঝলক দেখে ভুল করে আপনিও বলেতেই পারেন অনুষ্কা এবার হলিউডে ডেবিউ করলেন নাকি!

আরও পড়ুন- এল ক্লাসিকো: মালকমের গোলে মানরক্ষা বার্সার

অনেকে আবার লুক অ্যালাইককে দেখে ‘ফুল’ বনে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, চুলের রঙ ছাডা় হবহু অনুষ্কা৷ না, অনুষ্কার এই লুক অ্যালাইক আসলে মার্কিন গায়িকা জুলিয়া মাইকেলস৷ সেই জুলিয়ায় সঙ্গে অনুষ্কার সাম্প্রতিক কথোপকথন এবার ভাইরাল৷

মুঠোফোনে চাউর হওয়া এক টুইই চ্যাটে ধরা পড়েছে বিশ্বের দুই প্রান্তের দুই নামি সেলিব্রিটির সম্পর্ক এখন বেশ মাখোমাখো৷ অনুষ্কাকে টুইটে জুলিয়া লিখেছেন, ‘ইন্টারনেটে ছবি ভাইরাল হতে দেখে মনে হচ্ছে আমরা টুইন্স!’৷

জবাবে অনুষ্কা লিখেছেন, ‘তোমার জন্যই অপেক্ষা করছিলাম৷ তোমার পর এবার মনে হচ্ছে আমার আরও পাঁচ লুই অ্যালাইকে নিশ্চয়ই খুঁজে পাবে৷’ মজার কথোপকথনে পাল্টা জুলিয়া লিখেছেন, ‘এক দিনের জন্য হাওয়া বদল করে ভূমিকা বদল করলে মন্দ হয় না৷’

আরও পড়ুন- বিশ্বকাপে কোহলিকে চারে ভাবছেন শাস্ত্রী

এরপরই মজার কমেন্টে ঝড় তুলেছে নেটিজেন৷ কেউ লিখেছেন মার্কিন গায়িকা কোহলির প্রেমে পড়েছেন, সেকারণেই ভূমিকা বদল করে একদিনের জন্য কোহলিকে পেতে চেয়েছেন৷ মজার কমেন্টে অনেকে লিখেছেন, ‘আসলে জুলিয়া লিখতে চেয়েছিলেন, কোহলিকে একদিনের জন্য পেলে মন্দ হত না!’

আরও পড়ুন- কোন কেন্দ্র থেকে লড়বেন সেহওয়াগ, আলোচনা শুরু গেরুয়া শিবিরে

The post ‘কোহলিকে একদিনের জন্য পেলে মন্দ হত না’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TBiN5j
via IFTTT

Comments